অনেক দিনের জল্পনার পর অবশেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ইনভেস্টর এবং ম্যানেজমেন্টের দায়িত্ব থেকে সরে দাঁড়াল ইমামি গ্রুপ। মঙ্গলবার, ২৫ অগস্ট সংস্থার পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করছে না ইমামি। স্পনসর হিসেবে লাল-হলুদ ক্লাবের পাশে থাকবে তারা। (East Bengal)
ক্লাবের হাতে শেয়ার হস্তান্তর
ইমামির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের হাতে থাকা সমস্ত শেয়ার এবং সংশ্লিষ্ট ভোটিং রাইটস ইস্টবেঙ্গল ক্লাবের কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে ফুটবল দলের বিনিয়োগকারী এবং ম্যানেজমেন্টের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেল সংস্থাটি। (East Bengal)
তবে স্পনসর হিসেবে দলের সঙ্গে যুক্ত থাকবে ইমামি। অর্থাৎ, ফুটবলের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে সংস্থা। দলের খেলাধুলার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনায় আগের মতোই সমর্থন থাকবে। ফলে ইস্টবেঙ্গলের জার্সিতেও দেখা যাবে ইমামির নাম।

ইমামি-পর্বে একের পর এক সাফল্য
ইমামির সঙ্গে অংশীদারিত্বের সময় ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা দল একাধিক বড় সাফল্য পেয়েছে। ২০২৬ সালে পুরুষ দল প্রথম বার আইএসএল ট্রফি জেতে। ২০২৪ সালে কলিঙ্গ সুপার কাপও ঘরে তোলে লাল-হলুদ। এর পর ২০২৪ এবং ২০২৫ সালে টানা দু’বার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয় তারা। (East Bengal)
মহিলা দলও পিছিয়ে ছিল না। ২০২৩ সালে কন্যাশ্রী কাপ জয়ের পর ২০২৫ সালে প্রথম বার আয়োজিত SAFF মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ জেতে ইস্টবেঙ্গল। সেটিই ক্লাবের প্রথম আন্তর্জাতিক শিরোপা। পাশাপাশি ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ মরশুমে টানা দু’বার ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়ন হয় মহিলা দল।
ইনভেস্টর হিসেবে ইমামির অধ্যায় শেষ হলেও তাই ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক থাকছে। এবার সেই সম্পর্কের নাম স্পনসরশিপ। (East Bengal)
আরও পড়ুন :-ইস্টবেঙ্গল জিততেই সৌরভের শুভেচ্ছা, কী কথা হলো দেবব্রত সরকারের সঙ্গে?












1 thought on “ইস্টবেঙ্গলে বড় পালাবদল, আচমকাই বদলে গেল ইমামির ভূমিকা”