সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডোতে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে আসার কথা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সেই সফরের অংশ হিসেবে ঢাকাতেও একটি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা CBF। কিন্তু ম্যাচ আয়োজনের জন্য সরকারি টাকা দেওয়া হবে না। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে চাপে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে। (Brazil Football Match)
সরকারি টাকা নয়, স্পনসরই ভরসা
মঙ্গলবার দুপুরে একটি অনুষ্ঠানে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সরকারের বিপুল খরচ হচ্ছে। তাই ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সরাসরি সরকারি অর্থ খরচ করার পরিস্থিতি নেই। (Brazil Football Match)
আমিনুল বলেন, বাফুফে যদি বাণিজ্যিক স্পনসর এনে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে পারে, তা হলে সরকার লজিস্টিক-সহ সব ধরনের সহযোগিতা করবে।
স্টেডিয়াম পরিদর্শন CBF-এর
ঢাকায় ব্রাজিলের ম্যাচ আয়োজনের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে। ইতিমধ্যেই CBF-এর একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। তবে ম্যাচ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, ব্রাজিলকে ঢাকায় খেলাতে প্রায় ৬০ কোটি টাকা খরচ হতে পারে। সেখানে বাফুফের বার্ষিক বাজেট প্রায় ৬২ কোটি টাকা। ফলে বিপুল অর্থ জোগাড় করাই এখন বড় চ্যালেঞ্জ। (Brazil Football Match)
ম্যাচের সম্ভাব্য সময়
ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাউনসভিল এবং ব্রিসবেনে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। কলকাতায় আসার আগে বা ওই ম্যাচগুলির মাঝে ঢাকায় অনুশীলন শিবির করার সুযোগ হতে পারে তাদের। (Brazil Football Match)
বাংলাদেশের বিরুদ্ধে ৫ বা ৬ অক্টোবর ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে সেই সময় নিয়েও সমস্যা আছে।
সূচি নিয়েও বড় বাধা
২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ফলে ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য সময় মেলানো কঠিন হতে পারে। (Brazil Football Match)
অর্থের সমস্যা এবং সূচির জট—দুই বাধাই এখন সামনে। এই পরিস্থিতিতে স্পনসর জোগাড় করে বাফুফে শেষ পর্যন্ত ঢাকায় ব্রাজিলের ম্যাচ আয়োজন করতে পারে কি না, সেটাই দেখার।
আরও পড়ুন :- ইস্টবেঙ্গলে বড় পালাবদল, আচমকাই বদলে গেল ইমামির ভূমিকা











