উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক তথা CPIM নেতা শ্রুতিনাথ প্রহরাজকে গ্রেফতার করল চুঁচুড়া থানার পুলিশ। সোমবার রাতে উত্তরপাড়ার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে চুঁচুড়া থানায় নিয়ে যাওয়া হয়। একই ঘটনায় আরও দুই CPIM কর্মী, কোন্নগরের দীপক চক্রবর্তী এবং অনুপম চক্রবর্তীকেও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাঁদের চুঁচুড়া আদালতে পেশ করা হলে বিচারক শ্রুতিনাথকে জামিন দেন। (CPIM Leader Arrested)
ঘড়ির মোড়ে আইন অমান্য ঘিরে অশান্তি
গত ১০ অগস্ট চুঁচুড়ার ঘড়ির মোড়ে আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটে। জেলা শাসকের দফতরের দিকে এগোনোর চেষ্টা করেন বাম কর্মী-সমর্থকেরা। তাঁদের আটকাতে ঘড়ির মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। অভিযোগ, সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। ছত্রভঙ্গ হয়ে যান বাম কর্মী-সমর্থকেরা। (CPIM Leader Arrested)
আহত পুলিশ, আটক ৪০-র বেশি
ঘটনায় কয়েকজন বাম কর্মী আহত হন। আহত হন দু’জন পুলিশ কর্মীও। ওই দিনই ৪০ জনের বেশি বাম কর্মী-সমর্থককে আটক করা হয়। পরে রাতে তাঁদের মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়। বাকিদের ছেড়ে দেয় পুলিশ। পরের দিন আদালতে পেশ করা হলে গ্রেফতার হওয়া চার জনের জামিন মঞ্জুর হয়। (CPIM Leader Arrested)
তদন্তে নাম, রাতে গ্রেফতার শ্রুতিনাথ
ওই ঘটনার তদন্তের সূত্রেই শ্রুতিনাথ প্রহরাজের বিরুদ্ধে অভিযোগ ওঠে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপর সোমবার রাতে উত্তরপাড়ার বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। একই মামলায় দীপক চক্রবর্তী এবং অনুপম চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়েছে। (CPIM Leader Arrested)
আরও পড়ুন :- শুভেন্দুর যাত্রা এবার দুর্গা পুজোয়, ‘নন্দীগ্রাম টু নবান্ন’ থিম হিন্দু মহাসভার









