রুবি হাসপাতাল মোড়ে দুর্গাপুজোর খুঁটি পুজো। আর সেই পুজোর থিমেই এবার উঠে আসছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন। ‘নন্দীগ্রাম টু নবান্ন—বুবাইয়ের জয়যাত্রা’। এই থিমকে সামনে রেখে পুজোর প্রস্তুতি শুরু করল অখিল ভারত হিন্দু মহাসভা। (Shuvendu Adhikari Durga Puja Theme)
থিমে শুভেন্দুর রাজনৈতিক সফর
সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে সোমবার রুবি হাসপাতাল মোড়ে খুঁটি পুজো হয়। উদ্যোক্তাদের দাবি, সাত্ত্বিক উপাচারে এবং উপবাস থেকে এই পুজো করা হয়েছে। মণ্ডপে ছবি ও ব্যানারের মাধ্যমে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরা হবে। (Shuvendu Adhikari Durga Puja Theme)
পুজো কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নন্দীগ্রাম থেকে নবান্ন পর্যন্ত শুভেন্দুর রাজনৈতিক সফর নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করা হচ্ছে। পুজোর ছয়-সাত দিন ২৪ ঘণ্টা সেই তথ্যচিত্র প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষও নিজেদের তৈরি তথ্যচিত্র বা বার্তা পাঠাতে পারবেন। নির্বাচিত হলে সেগুলি মণ্ডপে দেখানো হবে।
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ
চন্দ্রচূড় গোস্বামী জানান, পুজোর উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যপালকেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদের কাছেও পৌঁছবে আমন্ত্রণপত্র। নন্দীগ্রামে শুভেন্দুর বাবা-মায়ের কাছেও আমন্ত্রণপত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। (Shuvendu Adhikari Durga Puja Theme)
মণ্ডপেই থাকবে বার্তা
চন্দ্রচূড় গোস্বামীর দাবি, পশ্চিমবঙ্গে সনাতনী জাতীয়তাবাদী বিজেপি সরকার প্রতিষ্ঠার ঘটনাকে সামনে রেখেই এই থিম। এ দিনের অনুষ্ঠানে অনামিকা মণ্ডল, সন্দীপন সরকার, মহাদেব গুড়িয়া, আশা গায়েন, সঞ্জীব দে, প্রীতম বালা, অন্তরা দাস, অঞ্জন প্রসাদ মজুমদার, অমর্ত্য চ্যাটার্জী ও চন্দ্রনাথ বোস-সহ সংগঠনের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
হিন্দুমহাসভার দাবি, দুর্গাপ্রতিমা তৈরি হবে কালীঘাটের ঐতিহাসিক হিন্দু মহাসভা ঘাটের মাটি দিয়ে। (Shuvendu Adhikari Durga Puja Theme)
আরও পড়ুন :- পালিয়ে থাকার পর অবশেষে প্রকাশ্যে, বিপাকে দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর










1 thought on “শুভেন্দুর যাত্রা এবার দুর্গা পুজোয়, ‘নন্দীগ্রাম টু নবান্ন’ থিম হিন্দু মহাসভার”