রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নেপালে শুটিংয়ে গিয়ে আটকে খরাজ মুখোপাধ্যায়, কেমন আছেন? আপডেট শেয়ার ছেলের

Published on: August 27, 2026
Actor Kharaj Mukherjee
---Advertisement---

নেপালে ভয়াবহ হড়পা বানে একের পর এক বিপর্যয়ের খবর সামনে আসছে। বহু মানুষের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন শতাধিক ভারতীয়ও। (Actor Kharaj Mukherjee) এই পরিস্থিতিতে নেপালে শুটিংয়ের কাজে থাকা অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছড়িয়েছিল। এবার সেই উদ্বেগ দূর করলেন তাঁদের ছেলে তমোঘ্ন মুখোপাধ্যায় ওরফে বিহু।

‘বাবা-মা দু’জনেই নিরাপদ’

ফেসবুকে ভিডিয়ো বার্তায় তমোঘ্ন জানান, সংবাদমাধ্যম ও বাবা-মায়ের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তিনি লাগাতার ফোন, ফেসবুক ও ইনস্টাগ্রামে মেসেজ পাচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেন, “তাঁর বাবা খরাজ মুখোপাধ্যায় (Actor Kharaj Mukherjee) এবং মা প্রতিভা মুখোপাধ্যায় দু’জনেই সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। এদিন সকালেও তাঁদের সঙ্গে তাঁর কথা হয়েছে।”

বৃষ্টিতে ব্যাহত শুটিং, বাড়ল ফেরার সময়

তমগ্নের কথায়, (Actor Kharaj Mukherjee) খরাজ ও প্রতিভা শুটিংয়ের জন্য পোখরায় গিয়েছিলেন। যে এলাকায় হড়পা বান হয়েছে, সেটি পোখরা থেকে অনেকটাই দূরে। প্রবল বৃষ্টির কারণে পোখরায় শুটিংও ব্যাহত হয়। ২৩ অগস্ট তাঁদের কলকাতায় ফেরার কথা থাকলেও শুটিং বিঘ্নিত হওয়ায় তা সম্ভব হয়নি। পোখরা থেকে ফেরার ফ্লাইটও মিলছিল না, ফলে তাঁদের যাত্রা পিছিয়ে যায়।

Actor Kharaj Mukherjee: ২৮ অগস্ট কলকাতায় ফেরার কথা

তমোঘ্ন জানিয়েছেন, “তাঁর বাবা-মা বর্তমানে পোখরা থেকে গোরক্ষপুরের দিকে আসছেন। গোরক্ষপুরে এক রাত থাকার পর ফ্লাইটে ২৮ অগস্ট সকালে কলকাতায় পৌঁছনোর কথা রয়েছে তাঁদের।” নতুন কোনও আপডেট পাওয়া গেলে ফের ভিডিয়োর মাধ্যমে সবাইকে জানাবেন বলে জানিয়েছেন তমগ্ন। পাশাপাশি সকলকে অযথা চিন্তা না করার অনুরোধও করেছেন তিনি।

কী করে নেপালে হড়পা বান হলো? প্রকাশ্যে স্যাটেলাইট ছবি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment