রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নেপালের বিপর্যয়, নিখোঁজ সোনারপুরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা

Published on: August 27, 2026
Lopamudra Kundu Missing
---Advertisement---

(Lopamudra Kundu Missing) নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বৈকুন্ঠপুরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা কুণ্ডু। চিনের সীমান্তবর্তী এলাকায় থাকার কথা জানিয়েছিলেন তিনি। শেষবার পরিবারের সঙ্গে কথা হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। ফলে উদ্বেগে পরিবার।

৩২ জনের দলের সঙ্গে নেপালে পাড়ি

(Lopamudra Kundu Missing) পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা একাই ঘুরতে ভালোবাসেন। প্রতিবছরই বিভিন্ন জায়গায় বেড়াতে যান তিনি। বাড়িতে তাঁর স্বামী শুভ্রজিৎ সিনহা রায়, মা-বাবা এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। গত ২১ অগস্ট ‘চলো যাই’ নামে একটি সংস্থার সঙ্গে ৩২ জনের দলের সঙ্গে নেপালের উদ্দেশে রওনা হন তিনি।

Lopamudra Kundu Missing: ২৬ অগস্টই ছিল গুরুত্বপূর্ণ দিন

স্বামী শুভ্রজিৎ জানিয়েছেন, মূল ট্রেক ছিল কৈলাস-মানস সরোবর। ২৭ অগস্ট ট্রেক শুরু হওয়ার কথা ছিল। তার আগে ২৬ অগস্ট তাঁদের ক্রসিং করার কথা ছিল। যে এলাকা দিয়ে তাঁদের যাওয়ার কথা ছিল, সেখানেই ঘটে যায় দুর্ঘটনা।

খোঁজ মিলল নেপালে হড়পা বানে নিখোঁজ দুর্গাপুরের দম্পতির

সকাল সাড়ে ৭টায় শেষ কথা

শুভ্রজিতের কথায়, ২৬ অগস্ট সকাল ৭টা – সাড়ে ৭টা নাগাদ লোপামুদ্রার সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তখন সবকিছু স্বাভাবিকই ছিল। পরে নেপালের বিপর্যয়ের খবর পেয়ে ফের যোগাযোগের চেষ্টা করেন তিনি। কিন্তু লোপামুদ্রার ফোন আর পাওয়া যায়নি। (Lopamudra Kundu Missing)

Lopamudra Kundu Missing: যোগাযোগ করেছে দূতাবাস ও নবান্ন

ঘটনার পর নেপালের ভারতীয় দূতাবাস লোপামুদ্রার স্বামীর সঙ্গে যোগাযোগ করেছে। নবান্ন থেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করে লোপামুদ্রার যাবতীয় তথ্য ও শেষ লোকেশন জানতে চাওয়া হয়েছে। প্রশাসনের তরফে কোনও খবর পাওয়া গেলে পরিবারকে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এখন প্রিয়জনের খোঁজে উৎকণ্ঠায় দিন কাটছে সোনারপুরের পরিবারটির।

নেপালে শুটিংয়ে গিয়ে আটকে খরাজ মুখোপাধ্যায়, কেমন আছেন? আপডেট শেয়ার ছেলের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “নেপালের বিপর্যয়, নিখোঁজ সোনারপুরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা”

Leave a Comment