নেপালে বন্যা ও হড়পা বানের পর থেকেই নিখোঁজ ছিলেন দুর্গাপুরের এক দম্পতি। মানস সরোবর যাত্রায় গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অরিন্দম গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী মৌসুমী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। মঙ্গলবার রাতের পর থেকে তাঁদের কোনও খোঁজ ছিল না। তবে পরে উদ্ধারকার চালানোর সময় তাঁদের পাওয়া যায়। কাদা মাটিতে আটকে পড়েছিলেন তাঁরা। দু’জনেই সুস্থ রয়েছেন বলে খবর। (Nepal Flood)
২১ অগস্ট রওনা
পরিবার সূত্রে জানা গিয়েছে, এই মাসের ২১ তারিখ একটি পর্যটন সংস্থার মাধ্যমে মানস সরোবরের উদ্দেশে রওনা দেন অরিন্দম ও মৌসুমী। নেপাল হয়ে তাঁদের যাওয়ার কথা ছিল। ওই দলে মোট ৩৬ জন পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে ৩০ জন কলকাতার এবং ৬ জন দুর্গাপুরের বাসিন্দা। (Nepal Flood)
বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্ত পার হওয়ার কথা ছিল তাঁদের। তার আগেই বিপত্তি। নেপালের রসুয়া জেলায় আচমকা ভয়াবহ বন্যা ও হড়পা বান নামে। এরপরই পর্যটকদলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে রসুয়া জেলায় নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তা ও সেতু। ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। উদ্ধারকাজে নেমেছে নেপাল সেনা, পুলিশ ও প্রশাসনের একাধিক দল। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় দূতাবাসও। (Nepal Flood)
GLOF-এর আশঙ্কা
প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের একাংশের ধারণা, হিমবাহের জলাধার ভেঙে গিয়ে ‘গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড’ বা GLOF-এর কারণেও এই বিপর্যয় হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। (Nepal Flood)
নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, দুর্গত এলাকা থেকে এখনও শতাধিক মানুষের সন্ধান নেই। নিখোঁজদের মধ্যে রয়েছেন বহু পর্যটকও।
আরও পড়ুন :-নেপাল বিপর্যয়ে ত্রাণ পাঠাচ্ছে রাজ্যও, ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের










