ফের নিম্নচাপ। ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায়। (Weather Update) যার ফলে আজ শুক্রবারও বৃষ্টির মুখ দেখবে রাজ্যবাসী। ভিজবে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলা। কোথাও হালকা বৃষ্টি হবে। কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা।
Weather Update: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি
হাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সকাল থেকে মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ। সেই সঙ্গে ভ্যাপসা গরমও ভোগাবে। শুধু তাই নয়, বেলা যত বাড়বে, বৃষ্টির দাপটও ততটাই বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। এক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূমে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। যেই কারণে এই সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। যদিও বৃষ্টি হলেও ভ্যাপসা গরম খুব একটা কমবে না। বিশেষত, যেই সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সেই সব এলাকায় ভালই গরম থাকবে। এমনকী বাড়তে পারে অস্বস্তি।(Weather Update) হাওয়া অফিস আরও জানিয়েছে, শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। এদিন ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে হলুদ সতর্কতা।
পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, বাড়ল মাসিক ভাতা
কলকাতায় বৃষ্টির সতর্কতা নেই
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে শুক্রবার কলকাতার আবহাওয়া থাকবে মেঘলা। সেই সঙ্গে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)
Weather Update: ভিজবে উত্তরবঙ্গও
অন্যদিকে উত্তরবঙ্গেও আজ একাধিক জেলায় সতর্কতা রয়েছে। বিশেষত, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। সেই মতো জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরে।











