সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। তাঁদের মাসিক ভাতা বাড়াল পশ্চিমবঙ্গ সরকার। (Civic Volunteer Salary) রাজ্য ও কলকাতা পুলিশের অধীনে নিয়মিত কাজ করা সিভিক ভলান্টিয়ারদের ভাতা ২ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। যা ১ অগস্ট, ২০২৬ থেকে কার্যকর হবে। এত দিন তাঁরা মাসে ১০ হাজার টাকা করে সাম্মানিক পেতেন। নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী, এ বার থেকে তাঁদের মাসিক সাম্মানিক বেড়ে দাঁড়াল ১২ হাজার টাকা।
Civic Volunteer Salary: ১ অগস্ট থেকে বাড়ল ভাতা
বুধবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের অধীনে নিয়মিত ভিত্তিতে নির্দিষ্ট বিরতিতে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক ভাতা বৃদ্ধির বিষয়টি বেশ কিছুদিন ধরে এই দফতরের বিবেচনাধীন ছিল। বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর রাজ্যপাল পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের অধীনে নিয়মিত ভিত্তিতে নির্দিষ্ট বিরতিতে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক ভাতা প্রতি মাসে মাথাপিছু ২,০০০ টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছেন। (Civic Volunteer Salary) এই বৃদ্ধির ফলে ০১.০৮.২০২৬ থেকে তাঁদের মাসিক সাম্মানিক ভাতা ১০,০০০ টাকা থেকে বেড়ে ১২,০০০ টাকা হবে।
চাকরির শর্ত অপরিবর্তিত
বর্তমান সরকারি নির্দেশে সিভিক ভলান্টিয়ারদের চাকরির অন্যান্য শর্ত ও নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি। অতিরিক্ত খরচ সংশ্লিষ্ট উপযুক্ত খাত থেকেই মেটানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। (Civic Volunteer Salary) এই সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থ দফতরের সম্মতিও নেওয়া হয়েছে।
মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের, নিথর দাদার হাতে রাখি বোনের












The community here is awesome and the games are always updated. If you want a reliable platform, go with cr777game.