ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়ার আগে নিথর দাদা সাগ্নিক সেনের হাতে শেষবার রাখি পরালেন তাঁর বোন। চোখের জলে ভেঙে পড়লেন তিনি। শুক্রবার দুপুরের এই দৃশ্য দেখে আবেগ ধরে রাখতে পারেননি উপস্থিত অনেকেই। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাগ্নিক ও তাঁর সঙ্গী শৌনক ভট্টাচার্যের। দু’জনেরই বাড়ি যাদবপুর এলাকায়। (Road Accident)
স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজপুর সোনারপুরের চৌহাটি সংলগ্ন এলাকায় একটি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এরপর রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে সেটি। গাড়িতে ছিলেন মোট পাঁচজন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সাগ্নিক ও শৌনকের। গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেপরোয়া গতির অভিযোগ
প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িটি দ্রুত গতিতে চলছিল। বেপরোয়া গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। (Road Accident)
শেষবারের মতো রাখি
শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়ার আগে ভাইয়ের কাছে আসেন সাগ্নিকের বোন। দাদার নিথর হাতে পরিয়ে দেন রাখি। ভাইয়ের হাতে রাখি পরাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই দৃশ্য দেখে শোকস্তব্ধ হয়ে যান আশপাশে থাকা মানুষজনও। (Road Accident)
রাখির উৎসবের দিনেই ভাইকে হারানোর যন্ত্রণা। শেষবার রাখি পরিয়ে দাদাকে বিদায় জানালেন সাগ্নিকের বোন। দুর্ঘটনার পর থেকে যাদবপুরের পরিবার দু’টিতে নেমে এসেছে গভীর শোক। (Road Accident)
আরও পড়ুন :- আমগাছে বাঁচল প্রাণ, মৃত্যুর মুখ থেকে ফিরলেন নেপালের শ্রমিক












The customer support is actually helpful which is rare these days. I had a small issue with my deposit and they sorted it in minutes. Give au8802com a go.