রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আমগাছে বাঁচল প্রাণ, মৃত্যুর মুখ থেকে ফিরলেন নেপালের শ্রমিক

Published on: August 27, 2026
---Advertisement---

নেপালের ভয়াবহ হড়পা বানের মধ্যে আমগাছই যেন জীবন ফিরিয়ে দিল ২৪ বছরের বিবেক কুমালকে। চোখের সামনে জল, কাদা আর পাথরের স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে গেল। সেই স্রোতের মধ্যেই একটি আমগাছ আঁকড়ে ধরে প্রাণে বাঁচলেন তিনি। (Nepal Flash Flood)

‘দেওয়ালের মতো জল নেমে এল’

ঘটনাটি নেপালের চিন-তিব্বত সীমান্তের কাছে বিদুর এলাকার। বুধবার সেখানে একটি নতুন তৈরি বাড়ির বাইরে কুঁয়ো খোঁড়ার কাজ করছিলেন বিবেক। প্রায় পাঁচ ফুট গভীর গর্তে তখন তিনি। উপরে থাকা চার সহকর্মী হঠাৎ জল, কাদা ও পাথরের বিশাল স্রোত দেখতে পান। তাঁরা চিৎকার করে বিবেককে উঠে পালাতে বলেন।

গর্ত থেকে বেরিয়ে দৌড় শুরু করেন বিবেক। কিন্তু ততক্ষণে সহকর্মীরা অনেকটা দূরে চলে গিয়েছেন। আচমকাই তীব্র স্রোত তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। (Nepal Flash Flood)

কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারে শুয়ে বিবেক বলেন, ‘‘মনে হল যেন ভূমিকম্পের মতো জল দেওয়ালের আকারে ধেয়ে এল।’’ স্রোতে ভেসে যাওয়ার সময় তিনি দেখতে পান, যে বাড়িতে কাজ করছিলেন সেটিও অদৃশ্য হয়ে গিয়েছে। পরে একটি আমগাছ আঁকড়ে ধরে কোনওরকমে বেঁচে যান। তাঁর কথায়, ‘‘আমগাছটি না থাকলে আমি ভেসে গিয়ে মারা যেতাম।’’ (Nepal Flash Flood)

কী ভাবে হলো বিপর্যয়?

বিবেকের ডান পায়ে পাথরের আঘাত লাগে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। তাঁর সঙ্গে আরও তিন আহতের চিকিৎসা চলছিল।

US Geological Survey জানিয়েছে, প্রথমে ভূমিকম্প মনে হলেও পরে ঘটনাটিকে ৫.২ মাত্রার একটি ভূকম্পন হিসেবে চিহ্নিত করা হয়নি। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, বড় একটি হিমবাহের অংশ বরফ ও পাথর নিয়ে ভেঙে নেমে আসে। তা নদীতে মিশে ভয়াবহ স্রোত তৈরি করে। সকাল ৮টা ৩৭ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। (Nepal Flash Flood)

মৃত ১৬৫, নিখোঁজ বহু মানুষ

নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ১৬৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৮২৬ জন। তিব্বতে আরও ৫৫৮ জন নিখোঁজ বলে CCTV জানিয়েছে। তাঁদের মধ্যে ২৬০ জন বিদেশি। অন্তত তিনজনের মৃত্যু হয়েছে সেখানে। (Nepal Flash Flood)

আরও পড়ুন :- হিমালয়ে বাড়ছে হড়পা বানের ভয়, বিপদের ছায়া কি এবার বাংলায়?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আমগাছে বাঁচল প্রাণ, মৃত্যুর মুখ থেকে ফিরলেন নেপালের শ্রমিক”

Leave a Comment