রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বন্যার তাণ্ডবের মাঝেই ‘লুট’, নগদভর্তি আলমারি ভেঙে টাকা নেওয়ার অভিযোগে আটক ২৯

Published on: August 29, 2026
---Advertisement---

নেপালের ভয়াবহ বন্যার মধ্যেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। ধাদিংয়ে বন্যার ভেসে আসা নগদ টাকার আলমারি ভেঙে টাকা নেওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৯২ লক্ষ ৬৮ হাজার ৫০৫ টাকা। শুধু তাই নয়, বন্যার জলে ভেসে যাওয়া এক মহিলার দেহ থেকে সোনার দুল চুরির অভিযোগেও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। (Nepal Flash Flood)

ত্রিশূলী নদীর ধারে মিলল আলমারি

ঘটনাটি ১০ সেপ্টেম্বরের বন্যার পরের। জানা গিয়েছে, রাসুয়া জেলার ভোতেকোশি এলাকা থেকে বন্যার জলে একটি নগদ টাকার আলমারি ভেসে যায়। পরে সেটি ধাদিংয়ের গালছী গ্রামীণ পুরসভা-৪ এলাকার বেলখুখোলা সংলগ্ন ত্রিশূলী নদীর কাছে পাওয়া যায়। (Nepal Flash Flood)

১২ সেপ্টেম্বর পুলিশ খবর পায়, স্থানীয় কয়েকজন ওই আলমারি ভেঙে ভিতরে থাকা টাকা নিয়ে নিয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ধাদিং পুলিশের একটি দল। শুরু হয় তল্লাশি ও তদন্ত। তদন্তে ২৯ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকেই উদ্ধার করা হয় ৯২,৬৮,৫০৫ টাকা। আটক হওয়া বেশিরভাগই গালছী-৪-এর মাস্টার এলাকার বাসিন্দা। বাকিদের মধ্যে গালছী-৬-এর আদমঘাট এবং সিদ্ধলেক-৭-এর আদমতার বাসিন্দারাও রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের আদি বাড়ি চিতওয়ান ও পারসায়। বর্তমানে তাঁরা ধাদিংয়ে থাকেন।

টাকার আসল মালিক কে, আলমারিটি কোথা থেকে ভেসে এসেছিল এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। (Nepal Flash Flood)

মৃতদেহ থেকেও সোনার দুল চুরি!

এদিকে বন্যাকে ঘিরে আরও একটি অভিযোগ সামনে এসেছে। নারায়ণী নদীতে ভেসে যাওয়া এক মহিলা বন্যার শিকার হন। তাঁর দেহ থেকে সোনার দুল খুলে নেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিয়ো তে দুই ব্যক্তিকে ওই মহিলার দেহ থেকে সোনার দুল খুলে নিতে দেখা গিয়েছে বলে অভিযোগ। (Nepal Flash Flood)

আরও পড়ুন :- আমগাছে বাঁচল প্রাণ, মৃত্যুর মুখ থেকে ফিরলেন নেপালের শ্রমিক


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বন্যার তাণ্ডবের মাঝেই ‘লুট’, নগদভর্তি আলমারি ভেঙে টাকা নেওয়ার অভিযোগে আটক ২৯”

Leave a Comment