জীবনে এমন অনেক ঘটনা ঘটে, যার কোনও সহজ ব্যাখ্যা সবসময় খুঁজে পাওয়া যায় না। কখনও সম্পর্ক ভেঙে যায়, কখনও প্রিয়জনকে অল্প বয়সেই হারাতে হয়, আবার কখনও নানা সমস্যায় জর্জরিত হয়ে ওঠে জীবন। তখন অনেকের মনেই প্রশ্ন আসে—‘আমি কী এমন ভুল করলাম যে এত কষ্ট পেতে হচ্ছে?’ জ্যোতিষশাস্ত্র বলছে এই প্রশ্নের উত্তর আছে পূর্বজন্মের কর্মফলের মধ্যেই।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মানুষের বর্তমান জীবনের অনেক সুখ-দুঃখ নাকি তার আগের জন্মের কাজের সঙ্গে যুক্ত। অর্থাৎ, পূর্বজন্মে করা ভালো বা খারাপ কাজের প্রভাব পরের জন্মেও পড়তে পারে। যদিও এই ধারণার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই, বিশ্বাসের জায়গা থেকে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেন। তাহলে জ্যোতিষমতে কোন কাজের কী ফল হতে পারে? দেখে নিন।
Astro Tips: দাম্পত্য জীবনে অশান্তি কেন?
অনেকের জন্মছকে শুক্রের অবস্থান দুর্বল হয়। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, দাম্পত্য ও সম্পর্কের কারক গ্রহ হিসেবে ধরা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পূর্বজন্মে কেউ যদি নিজের স্বামী বা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন, তাহলে তার প্রভাব নাকি পরের জন্মে দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি, সম্পর্কের টানাপড়েন এমনকি বিচ্ছেদের সম্ভাবনাও তৈরি হতে পারে বলে মনে করা হয়।
মা-সন্তানের সম্পর্কেও কি কর্মফলের প্রভাব?
কেউ বহু চেষ্টা করেও সন্তান লাভ করতে পারেন না, আবার কারও জীবনে খুব অল্প বয়সেই মাকে হারানোর মতো কঠিন পরিস্থিতি আসে। জ্যোতিষশাস্ত্রে চাঁদকে মা ও মাতৃত্বের সঙ্গে তুলনা করা হয়। প্রচলিত মত অনুযায়ী, পূর্বজন্মে মা বা মাতৃসম কোনও ব্যক্তির সঙ্গে চরম দুর্ব্যবহার করলে পরের জন্মে চাঁদের দুর্বল অবস্থানের মাধ্যমে তার কর্মফল প্রকাশ পায়।
সাহেবদের রান্না আজ বাঙালির পাতে, কীভাবে বাঙালির হেঁসেলে জায়গা পেল ‘চিকেন ডাকবাংলো’?
অল্প বয়সে বাবাকে হারানোও কি পূর্বজন্মের ফল?
বাবাকে হারানোর মতো ঘটনা যে কোনও মানুষের জীবনেই গভীর প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্রের মত অনুযায়ী, পূর্বজন্মে বাবা বা পিতৃসম কোনও ব্যক্তির প্রতি অন্যায় বা অবহেলা করলে তার ফল পরের জন্মে ভোগ করতে হতে পারে। অল্প বয়সে পিতৃবিয়োগকেও কেউ কেউ সেই কর্মফল বলেই মনে করেন। (Astro Tips)
সাপের কামড়ের সঙ্গেও কি জড়িয়ে আছে আগে করা কাজ?
গ্রামবাংলায় সাপের কামড়ের ঘটনা এখনও প্রায়শই ঘটে। তবে জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাসে এর সঙ্গেও পূর্বজন্মের যোগ রয়েছে। বলা হয়, আগের জন্মে কেউ যদি সাপ বা অন্য কোনও প্রাণীর উপর অত্যাচার করে থাকেন, তাহলে পরের জন্মে সাপের কামড়ের মতো ঘটনার মুখোমুখি হতে পারেন।












The graphics and game variety here are just on another level. It feels like a premium casino experience. Visit evoplaycasino today!