রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অশোকনগরে বাণিজ্যিক তেল উৎপাদনে বড় সাফল্য ONGCর, হলদিয়ার পথে প্রথম চালান

Published on: August 29, 2026
Ongc Ashoknagar Oil Discovery
---Advertisement---

পশ্চিমবঙ্গের জ্বালানি মানচিত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। শুক্রবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC)-র তেল উৎপাদন ক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে অপরিশোধিত তেল পাঠানোর প্রক্রিয়া শুরু হলো। ২৮ অগস্ট অশোকনগরের বাইগাছি এলাকা থেকে প্রথম দফার ক্রুড অয়েল ট্যাঙ্কারে করে হলদিয়া রিফাইনারির উদ্দেশে রওনা দিল।

ONGC-র তরফে জানানো হয়েছে, বঙ্গ অববাহিকায় সংস্থার প্রথম বাণিজ্যিক হাইড্রোকার্বন আবিষ্কার হিসেবে অশোকনগরের এই প্রকল্পকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ৩০ মে AS-1Z নামে কূপ খননের কাজ শুরু হয়েছিল। মাত্র তিন মাসের মধ্যেই ওই কূপ থেকে হালকা ও উন্নতমানের অপরিশোধিত তেল প্রবাহের সম্ভাবনা সফলভাবে যাচাই করা হয়েছে। (ONGC Ashoknagar Oil Discovery)

২৮ অগস্ট প্রথম চালানটি পাঠানোর সময় উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক সুময় হীরা এবং ওএনজিসি-র ডিরেক্টর (এক্সপ্লোরেশন) ওমপ্রকাশ সিনহা-সহ সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, প্রথম ট্যাঙ্কারে প্রায় ১২০০ লিটার অপরিশোধিত তেল পাঠানো হয়েছে। বর্তমানে অশোকনগরে দুটি কূপ থেকে তেল উৎপাদন হচ্ছে। আগামী দিনে আরও পাঁচ থেকে ছ’টি কূপ খননের পরিকল্পনা রয়েছে।

ONGC-র দাবি, অশোকনগর এলাকায় প্রাথমিকভাবে যতটা তেলের সম্ভাবনা ভাবা হয়েছিল, বাস্তবে তার পরিমাণ আরও বেশি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে আগামী দিনে উৎপাদন আরও বাড়ার আশা রয়েছে।

দীর্ঘদিনের অনুসন্ধান এবং পরিশ্রমের পর এই সাফল্য পেল সংস্থা। ২০১৮ সালে বাইগাছিতে প্রথম তেল ও গ্যাসের সন্ধান মিলেছিল। এরপর নানা কারণে কাজ ব্যাহত হলেও ফের অনুসন্ধান ও উৎপাদনের কাজ গতি পায়। শেষ পর্যন্ত গতকাল প্রথম বাণিজ্যিকভাবে অপরিশোধিত তেল পাঠানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। (ONGC Ashoknagar Oil Discovery)

বিশেষজ্ঞদের মতে, অশোকনগরের এই উদ্যোগ সফলভাবে এগোলে পশ্চিমবঙ্গের শিল্প ও জ্বালানি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। দেশের জ্বালানি চাহিদা মেটাতে দেশীয় উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বেআইনি গাড়ির বিরুদ্ধে বড়সড় অভিযান, বুলডোজারে নষ্ট বহু নম্বর প্লেট


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment