রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

তারাপীঠে বিশেষ পুজো শুভেন্দুর, পদ্মমালায় তারা মা-এর বন্দনায় মুখ্যমন্ত্রী

Cm Suvendu Adhikari
---Advertisement---

তারাপীঠের মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরাজিতা ফুলের মালা, পদ্ম, লাল শাড়ি দিয়ে মাকে পুজো দিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বীরভূমে এলেন শুভেন্দু অধিকারী। মাথায় ডালা নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। নিজের হাতে মা তারাকে পদ্ম ও অপরাজিতা ফুলের মালা পড়িয়ে দেন। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে তারাপীঠ মন্দির চত্বরে সকাল থেকেই সাজো সাজো রব (Cm Suvendu Adhikari)।

মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। বীরভূমের উন্নয়ন নিয়ে গত সরকারের তুলোধোনা করেন তিনি। তিনি বলেন, আগের সরকার উন্নয়নের প্রস্তাবের ক্ষেত্রেই সর্বদা ‘না, না, না’ বলত। তবে আমাদের সরকার সেই পথে হাঁটবেনা। বর্তমান সরকার সম্পূর্ণ সদর্থকভাবে কাজ করবে (Cm Suvendu Adhikari)।

Cm Suvendu Adhikari: ঐতিহ্য-সংস্কৃতির বীরভূম গড়ার ডাক

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তারাপীঠে কৌশিকী অমাবস্যা সব থেকে বড় বাৎসরিক উৎসব। বহু মানুষ এখানে আসেন পুজো দিতে। বিদেশে থেকেও এখানে আসেন। এই সরকার মা তারার আশীর্বাদে তৈরি হয়েছে। তাই মা তারাকে কেন্দ্র করে যে ব্যবস্থাগুলি নেওয়া উচিত, আমরা সেটা নেব।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “এখান থেকে প্রশাসনিক সভা করব।আধিকারিকদের সব নির্দেশ দেব। বীরভূমকে আমরা মা তারার বীরভূম, বাউলের বীরভূম, বিশ্বকবি রবিঠাকুরের বীরভূম, ঐতিহ্য সংস্কৃতির বীরভূম গড়ে তুলব। এটাই আমাদের মূল লক্ষ্য।”

‘দেউচা পাঁচামি’ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘সব হবে। আস্তে আস্তে সব হবে’। অর্থাৎ তৃণমূল জমানায় থমকে থাকা প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়িত করতে বর্তমান সরকার এগোতে চলেছে, এদিন এমনটাই স্পষ্ট জানান তিনি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “তারাপীঠে বিশেষ পুজো শুভেন্দুর, পদ্মমালায় তারা মা-এর বন্দনায় মুখ্যমন্ত্রী”

Leave a Comment