রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Kolkata Book Fair: শুরু কলকাতা বইমেলা, থাকছে না বাংলাদেশের স্টল

Published on: January 12, 2026
---Advertisement---

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৯ তম  কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবছরের থিম কান্ট্রি আর্জেন্টিনা।

এবারের বইমেলায় ২০টি দেশ অংশগ্রহণ করছে। মেলায় অংশগ্রহণকারীর সংখ্যা হাজারের বেশি হবে বলে জানিয়েছেন উদ্যোগতারা। মেলায় থাকবে ৯টি তোরণ। যার মধ্যে দুটি হচ্ছে আর্জেন্টিনার স্থাপত্যর আদলে। প্রয়াত প্রফুল্ল রায় এবং প্রতুল মুখোপাধ্যায়ের নামেও থাকছে দুটি তোরণ। সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি তোরণ থাকছে তাঁর নামে। জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী ময়ুখ চৌধুরীর নামে থাকবে বইমেলার শিশু মণ্ডপ।

এবছরের মেট্রোর মাধ্যমে হাওড়া থেকে সরাসরি সল্টলেকে বই মেলাতে পৌঁছে যাওয়া যাবে। বইমেলা প্রাঙ্গণ থেকে টিকিট কাটা যাবে মেট্রোর। বয়স্কদের জন্য থাকছে হুইল চেয়ার এর ব্যবস্থা, থাকবে মেডিকেল ডেস্ক, google কানেক্টেড থাকবে পুরো মেলা। এছাড়াও আন্তর্জাতিক কলকাতা বইমেলা সরাসরি ভার্চুয়ালি দেখা যাবে গিল্ডের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে। খুব সহজেই কিউ আর কোড স্ক্যান করে মেলার ডিজিটাল ম্যাপ এবং অংশগ্রহণকারীদের তালিকা পাওয়া যাবে। মেলার সব গেটে থাকবে এই কিউ আর কোড। প্রবীণদের জন্য থাকছে মুদ্রিত গ্রাউন্ড ম্যাপও। Kolkata Book Fair

আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, এ বছরে বাংলাদেশ অংশগ্রহণ করার কোন সবুজ সংকেত পাওয়া যায়নি। বইমেলায় থাকছে না বাংলাদেশের কোনও স্টল। ১৯৯৬ থেকে বাংলাদেশ কলকাতায় আন্তর্জাতিক বই মেলায় অংশগ্রহণ করে আসছে, তবে গত বছর থেকে মেলায় বাংলাদেশের কোনও স্টল ছিল না। এবারও থাকছে না।কোন রাজনৈতিক সংগঠনকে মেলাতে জায়গা দেওয়া হয় না কিন্তু তাদের মুখপত্রকে জায়গা দেওয়া হবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment