রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের ধস ফরাক্কায়, আজও বাতিল বহু ট্রেন; চরম ভোগান্তি যাত্রীদের

Published on: September 4, 2026
Trains Cancelled
---Advertisement---

মুর্শিদাবাদ জেলার নিউ ফরাক্কায় রেললাইনের নীচের মাটি বসে যাওয়ার জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ এখনও স্বাভাবিক হয়নি। (Trains Cancelled) মেরামতির মাঝেই ফের ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ফলে শুক্রবারও বাতিল বহু গুরুত্বপূর্ণ ট্রেন। ট্রেন না পেয়ে বাসের দিকে ছুটছেন যাত্রীরা, আর সেই সুযোগে বেসরকারি বাসের ভাড়া প্রায় দ্বিগুণ করার অভিযোগ উঠেছে। সঙ্গে বিমান ভাড়াও বেড়েছে।

ফের ধস, বন্ধ আপ লাইন

বুধবার গভীর রাতে নিউ ফরাক্কা স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে বারহাড়োয়ার দিকে প্রায় ২০ মিটার অংশে রেললাইনের নীচের মাটি কয়েক ফুট বসে যায়। রাতের পেট্রোলিংয়ে থাকা গ্যাংম্যানরা বিষয়টি নজরে এনে রেলকর্তাদের জানান। (Trains Cancelled) আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে শুরু হয় মেরামতি। পরে লাইনের পাশের পুকুরপাড়ে ফের ধস নামায় কাজ ব্যাহত হয় এবং ওভারহেড ইলেকট্রিক পোলও হেলে যায়।

Trains Cancelled: আজও বাতিল একাধিক ট্রেন

বৃহষ্পতিবার বাতিল ছিল ট্রেন। এ বার শুক্রবারও ছবিটা একই রইল। আজ বাতিলের তালিকায় রয়েছে

  • হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
  • হাওড়া-মালদহ ইন্টারসিটি
  • হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস
  • হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার
  • হাওড়া-কাটিহার এক্সপ্রেস
  • হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস
  • শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস
  • শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • শিয়ালদহ-সহরসা হাটে বাজারে এক্সপ্রেস
  • শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস
  • শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল
  • শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস
  • শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
  • শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস
  • কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস
  • কলকাতা-যোগবনী এক্সপ্রেস
  • কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস

যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি

রেলের প্রায় ১৫০ জন কর্মী পাথরকুচি ও গুঁড়ো পাথর দিয়ে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করছেন। রেলের আশা, নতুন করে বিপত্তি না হলে শুক্রবার সন্ধ্যার মধ্যে কাজ শেষ হবে এবং শনিবার থেকে পরিষেবা স্বাভাবিক হতে পারে। তবে নিরাপত্তার কারণে ক্ষতিগ্রস্ত অংশ সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে না। (Trains Cancelled)

Trains Cancelled: বাসেও বাড়ছে দুর্ভোগ

রেল পরিষেবা ব্যাহত হওয়ায় উত্তরবঙ্গমুখী যাত্রীরা বাসে ভিড় করছেন। সরকারি বাসে টিকিট না পেয়ে অনেকে বেসরকারি বাসে উঠতে বাধ্য হচ্ছেন। অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে প্রায় দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। ফলে রেল বিপর্যয়ের সঙ্গে এবার সড়কপথেও বাড়ছে যাত্রী-দুর্ভোগ।

ধার-দেনা করে মহানায়কের জন্মদিন পালন, উত্তম-প্রেমে মগ্ন বারুইপুরের অটোচালক দীপঙ্কর নস্কর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ফের ধস ফরাক্কায়, আজও বাতিল বহু ট্রেন; চরম ভোগান্তি যাত্রীদের”

Leave a Comment