বর্ষার মেজাজ এখনও কাটেনি। (Weather Update) রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
(Weather Update) আগামী ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে তবে আগামী তিন-চার দিনে দক্ষিণবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ চলবে।
Weather Update: উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি
আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি উত্তরবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। এর প্রভাবে আগামী দু’তিন দিনে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামিকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী দু-তিন দিনে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
Weather Update: কলকাতার আকাশ কেমন থাকবে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। কখনও রোদ, কখনও মেঘাচ্ছন্ন আকাশের দেখা মিলতে পারে। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির জেরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি তুলনামূলক কম থাকবে।
ফের ধস ফরাক্কায়, আজও বাতিল বহু ট্রেন; চরম ভোগান্তি যাত্রীদের












1 thought on “জন্মাষ্টমীতে ভিজবে জেলা? কী বলছে আবহাওয়া দফতর”