কলকাতায় ফের পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়াল। (Kolkata Building Collapsed) জন্মাষ্টমীর দিন শুক্রবার দুপুরে উত্তর কলকাতার শোভাবাজারের রাজা নবকৃষ্ণ স্ট্রিটে আচমকাই ভেঙে পড়ে একটি বহু পুরনো বাড়ির একাংশ। দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে ছিলেন দুই বাসিন্দা। স্থানীয়দের তৎপরতায় তাঁদের ধ্বংসস্তূপের ভিতর থেকে নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে।
Kolkata Building Collapsed: দুপুর ৩টে নাগাদ ভেঙে পড়ে বাড়ির অংশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর প্রায় ৩টে নাগাদ শ্যামপুর থানা এলাকার ৬৬ নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটের বাড়িটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটি বহু পুরনো এবং বেশ কিছুদিন আগেই কলকাতা পুরসভার তরফে সেটিকে বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছিল। বাড়ির বাইরে সেই মর্মে বোর্ডও টাঙিয়ে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কয়েক জন বাসিন্দা সেখানে থাকতেন।
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার দুই বাসিন্দা
(Kolkata Building Collapsed) বাড়ির অংশ ভেঙে পড়ার সময় ভিতরে থাকা দুই বাসিন্দাকে দ্রুত উদ্ধার করেন স্থানীয়রা। তবে ঘটনায় কেউ আহত বা মারা গিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বিপর্যয় মোকাবিলা দল। এলাকা ঘিরে রেখে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
বর্ষায় বাড়ছে পুরনো বাড়ি ভাঙার ঘটনা
বর্ষাকালে কলকাতায় পুরনো বাড়ির অংশ ভেঙে পড়ার ঘটনা প্রায় প্রতি বছরই ঘটে। চলতি মরসুমেও শহরের বিভিন্ন এলাকায় এমন একাধিক ঘটনা সামনে এসেছে। এবার জন্মাষ্টমীর দিন উত্তর কলকাতার শোভাবাজারে ফের সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। (Kolkata Building Collapsed)
জন্মাষ্টমীতে ভিজবে জেলা? কী বলছে আবহাওয়া দফতর












The mobile experience is top-notch. It feels just like a native app and runs perfectly on my phone without any glitches. Download or visit b9gameapp for the best action.