রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মানা হয়নি ফায়ার সেফটি রুলস, অভিষেকের অফিস খালি করার নির্দেশ

Published on: September 4, 2026
Abhishek Banerjee Office
---Advertisement---

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস (Abhishek Banerjee Office) থাকা কলকাতার ক্যামাক স্ট্রিটের বহুতলকে ঘিরে ফের প্রশাসনিক পদক্ষেপ। অগ্নিনিরাপত্তার ঘাটতির অভিযোগে ভবনের বেসমেন্ট, ষষ্ঠ ও সপ্তম তলা খালি করার নির্দেশ দিল দমকল। শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়েছে।

Abhishek Banerjee Office: কেন খালি করার নির্দেশ?

দমকলের দাবি, ভবনের বেসমেন্টে কোনও কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বাড়ির মালিককে শো-কজ নোটিস দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনও জবাব না মেলায় শুক্রবার সংশ্লিষ্ট তিনটি তলা খালি করার নির্দেশ দেওয়া হয়। দমকলের বক্তব্য, বেসমেন্টে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকলে আগুন লাগলে বড় বিপর্যয়ের আশঙ্কা থাকে।

মেয়াদ শেষ ফায়ার সেফটি সার্টিফিকেট

দমকল সূত্রে আরও জানা গিয়েছে, সংশ্লিষ্ট ভবনের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ গত ১০ অগস্ট শেষ হয়েছে। এখনও তা পুনর্নবীকরণ করা হয়নি। ঘাটতিগুলি পূরণ করে বৈধ শংসাপত্র না পাওয়া পর্যন্ত ওই অংশগুলি ব্যবহার করা যাবে না বলে নোটিসে স্পষ্ট করা হয়েছে। (Abhishek Banerjee Office)

Abhishek Banerjee Office: পরিদর্শনে একাধিক গাফিলতি

সোমবার পুলিশ ও দমকলের যৌথ দল ভবনটির প্রতিটি তলা পরিদর্শন করে। সপ্তম তলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা অপর্যাপ্ত, নির্দিষ্ট ফায়ার এক্সিট নেই এবং ফায়ার অ্যালার্ম ব্যবস্থাতেও সমস্যা রয়েছে বলে পরিদর্শনে উঠে আসে।

এর আগে, এক সপ্তাহ আগে একই ভবন থেকে তৃণমূলের একটি ‘অবৈধ’ বিলবোর্ড সরানো নিয়েও উত্তেজনা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার আবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূল হামলার জন্য বিজেপি-ঘনিষ্ঠদের দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

জন্মাষ্টমীর দিন কলকাতায় ভাঙল পুরনো বাড়ি, অল্পের জন্য রক্ষা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মানা হয়নি ফায়ার সেফটি রুলস, অভিষেকের অফিস খালি করার নির্দেশ”

Leave a Comment