রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শিক্ষক দিবসে ‘বর্ণপরিচয়’-এর স্রষ্টার চরম অবহেলা, বারুইপুরে ঝোপে পড়ে বিদ্যাসাগরের মূর্তি

Published on: September 5, 2026
Vidyasagar Statue
---Advertisement---

শিক্ষক দিবসে যখন শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে শিক্ষক ও সমাজসংস্কারকদের, ঠিক সেই দিনেই সামনে এল উল্টো ছবি। (Vidyasagar Statue) বাংলা ভাষা ও শিক্ষার প্রসারে যাঁর অবদান অনস্বীকার্য, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি পড়ে রয়েছে জঙ্গল-ঝোপের মধ্যে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

Vidyasagar Statue: পুরসভা-SDO দফতরের কাছেই অবহেলা

বারুইপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বারুইপুর মহকুমা শাসকের দফতর এবং পুরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বিদ্যাসাগর শিশু উদ্যান। অভিযোগ, উদ্যানের ভিতরে থাকা বিদ্যাসাগরের মূর্তিটি নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে পাশের জঙ্গল-ঝোপের মধ্যে ফেলে রাখা হয়েছে। শিক্ষক দিবসের দিনেই এমন দৃশ্য সামনে আসায় উঠছে একাধিক প্রশ্ন।

বাংলা বর্ণমালায় বিদ্যাসাগরের অবদান

‘বর্ণপরিচয়’-এর স্রষ্টা বিদ্যাসাগর বাংলা ভাষা ও শিক্ষাব্যবস্থার অন্যতম পথিকৃৎ। সহজভাবে বাংলা বর্ণ শেখানোর ক্ষেত্রে তাঁর ‘বর্ণপরিচয়’ আজও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এমন একজন মনীষীর মূর্তি (Vidyasagar Statue) কেন এভাবে পড়ে থাকবে, তা নিয়েই সরব স্থানীয়রা।

Vidyasagar Statue: ২০২০ সালে হয়েছিল মূর্তি উদ্বোধন

জানা গিয়েছে, শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল এই বিদ্যাসাগর উদ্যান। ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর সেখানে বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধন করেছিলেন বারুইপুর পুরসভার তৎকালীন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোজাফফর আহমেদ। স্থানীয়দের প্রশ্ন, কে বা কারা মূর্তিটি সরালেন এবং কেনই বা তা ঝোপে ফেলে রাখা হল?

এলাকাবাসী সুশান্ত দত্ত বলেন, “অবশ্যই নিন্দার যোগ্য। শিক্ষার অপব্যবহার হচ্ছে। দৃষ্টিকটু নিশ্চয়ই। সরকারের থেকে পদক্ষেপ নেওয়া হোক।”

(Vidyasagar Statue) মূর্তিটি দ্রুত যথাস্থানে পুনঃস্থাপন এবং ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আজকের এই বিশেষ দিনে একইসঙ্গে পুরসভা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

মানা হয়নি ফায়ার সেফটি রুলস, অভিষেকের অফিস খালি করার নির্দেশ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “শিক্ষক দিবসে ‘বর্ণপরিচয়’-এর স্রষ্টার চরম অবহেলা, বারুইপুরে ঝোপে পড়ে বিদ্যাসাগরের মূর্তি”

Leave a Comment