জম্মু-কাশ্মীরের বাডগাম জেলায় ফের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে বলে খবর। শুক্রবার গভীর জঙ্গলের মধ্যে এই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল উদ্ধার করা হয়েছে। তবে নিহত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। (Terrorist Killed)
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, পুলওয়ামা জেলার পাকেরপোরা এলাকা থেকে একদল সন্দেহভাজন জঙ্গি বাডগামের ইউসমার্গের দিকে এগোচ্ছে এই খবর পায় ভারতীয় সেনা। সেই তথ্যের ভিত্তিতেই বাডগামের আশদার গলিতে তল্লাশি অভিযান শুরু করে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ।
সন্দেহজনক গতিবিধি দেখেই শুরু গুলির লড়াইঅভিযানের সময় জঙ্গলের ভিতরে নিরাপত্তা বাহিনীর নজরে আসে সন্দেহজনক গতিবিধি। বাহিনীর সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের উদ্দেশ্যে করা বার্তা দিলেই ওই জঙ্গিরা আচমকাই গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। শুরু হয় তীব্র গুলির লড়াই। সেই সংঘর্ষেই এক জঙ্গি খতম হয়।
ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লি বিমানবন্দর, হাঁটুসমান জলে যাত্রীদের ভোগান্তি
সেনার শ্রীনগর-ভিত্তিক চিনার কর্পস সামাজিক মাধ্যমে জানিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশদার গলিতে যৌথ তল্লাশি অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময় জঙ্গিদের গুলির জবাব দিতে গিয়ে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে এবং তার কাছ থেকে একটি রাইফেল উদ্ধার হয়েছে। (Terrorist Killed)
আরও এক জঙ্গির খোঁজে তল্লাশিতবে অভিযান এখনও শেষ হয়নি। নিরাপত্তা বাহিনীর অনুমান, আরও এক জঙ্গি ওই এলাকাতেই কোথাও লুকিয়ে রয়েছে। তাকে খুঁজে বের করতে জঙ্গলের ভিতরে তল্লাশি চালানো হচ্ছে। নিহত জঙ্গির পরিচয় এবং সে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তা এখনও নিশ্চিত করা যায়নি। দীর্ঘ কয়েক মাস পর কাশ্মীর উপত্যকায় ফের এমন সংঘর্ষের ফলে নতুন করে উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।











2 thoughts on “জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গির গুলির লড়াই, নিকেশ এক জঙ্গি”