গভীর রাতে ভয়াবহ পথদুর্ঘটনা কেরলের ত্রিশুরে। মৃত্যু হলো তামিলনাড়ুর দিণ্ডিগুলের আট ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। শুক্রবার গভীর রাতে তাঁদের গাড়ি জাতীয় সড়ক NH-66-এ একটি মহারাষ্ট্রের নম্বরের লরির পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পড়ুয়াদের পরিবারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১১ টা ৪০ মিনিট নাগাদ কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নুর কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই পড়ুয়ারা গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় NH-66-এর একটি অংশে নির্মাণকাজ চলছিল। সেই কারণে ওই এলাকায় যান চলাচলের পথও ঘুরিয়ে দেওয়া হয়েছিল। (Kerala Tragedy)
পুলিশের দাবি, নির্মাণকাজের জন্য বসানো ব্যারিকেডের কাছে জাতীয় সড়কের ডান দিকে লরিটি বেআইনিভাবে দাঁড় করানো ছিল। অন্যদিকে, পড়ুয়াদের গাড়িটি বেশ দ্রুত গতিতে চলছিল। রাস্তা ঘোরানোর ব্যারিকেডটি দেখতে না পাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে লরিটির পিছনে ধাক্কা মারেন চালক। তীব্র সংঘর্ষে গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়।
💔 Tragic road accident in Kerala
— qpzm news (@qpzmnews) September 5, 2026
Eight engineering students from Dindigul’s PSNA College were killed after their car crashed into a parked, fully loaded lorry on the National Highway at Kaipamangalam, Thrissur.
The impact was so severe that the car was badly crushed, forcing… pic.twitter.com/GNs5VZnElm
Kerala Tragedy: উদ্ধারকাজে স্থানীয়দের সঙ্গে পুলিশ ও দমকল
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। পুলিশ, দমকল এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় গাড়ির ভিতর থেকে পড়ুয়াদের বের করে আনা হয়। তবে ততক্ষণে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি।
মৃতদের মধ্যে ৬ জনের পরিচয় ইতিমধ্যেই নিশ্চিত করেছে পুলিশ। সূর্য, যুবসঞ্জিত, বিশ্ব এবং জোহুয়া দিণ্ডিগুলের বাসিন্দা। অন্য ২ জন সন্তোষ ও প্রসন্ন মাদুরাইয়ের বাসিন্দা। বাকি দু’জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গির গুলির লড়াই, নিকেশ এক জঙ্গি
পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা, পলাতক লরি চালক
উদ্ধারের সময় পড়ুয়াদের কাছ থেকে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে তাঁদের পরিবারকে খবর দেয় পুলিশ। পুলিশ জানিয়েছে, কয়েকটি পরিবারের সদস্যরা জানতেনই না যে সন্তানরা কেরলে গিয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর থেকেই লরি চালক পলাতক। কাইপামঙ্গলম থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। লরিটি রাস্তার পাশে বেআইনিভাবে দাঁড় করানো হয়েছিল কি না এবং দুর্ঘটনার ক্ষেত্রে লরির চালকের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। (Kerala Tragedy)
আপাতত মৃতদেহগুলি ত্রিশুর মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা সেখানে পৌঁছনোর পর ময়নাতদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।












The VIP perks here are actually worth it. I feel like a valued player and the special events are always exciting. Great job 2uuu88vip!