রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভারতে হামলার ছক? কাশ্মীরে নিকেশ পাকিস্তানি জঙ্গি

Published on: September 5, 2026
kashmir encounter laskar terrorist
---Advertisement---

কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত লস্কর জঙ্গি। তার পরিচয় প্রকাশ করল জম্মু-কাশ্মীর পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম ইয়াসির। পাকিস্তানের বাসিন্দা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল সে।

kashmir encounter laskar terrorist: এক্স-এ পোস্ট জম্মু-কাশ্মীর পুলিশের

জম্মু-কাশ্মীর পুলিশ নিজেদের এক্স হ্যান্ডলে একটি পোস্টে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে লিখেছে, “তোমরা পালাতে পার, কিন্তু লুকিয়ে থাকতে পারবে না। অপারেশন আশদার চলার সময় এই সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়।”

গোপন সূত্রে খবর পেয়ে বাডগামের জঙ্গলের মধ্যে সশস্ত্র সন্ত্রাসবাদীদের গতিবিধির খবর পাওয়া গিয়েছিল। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে অভিযান শুরু করে। এলাকাগুলিতে চিরুণি তল্লাশি চলে। সেই সময় নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। চলে গুলির লড়াই। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। সংঘর্ষের শেষে এক জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানায় নিরাপত্তাবাহিনী। পরে তার পরিচয় প্রকাশ করা হয়।

এতেই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে নিরাপত্তা। সীমান্ত পেরিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ এবং জঙ্গলে ঘাঁটি গড়ে তোলার চেষ্টা করছে সন্ত্রাসবাদীরা। কাশ্মীরের দুর্গম এবং ঘন জঙ্গলের এলাকাগুলিতে তল্লাশি অভিযান চালানো অত্যন্ত কঠিন। ফলে প্রশাসনের নির্দেশে ওই দুর্গম এলাকাগুলিতেও অভিযান চালানোর উপর জোর দেওয়া হচ্ছে।

নিহত ইয়াসিরের বিষয়ে আরও বেশকিছু তথ্য খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে সীমান্ত পেরিয়ে সে কাশ্মীরে ঢুকেছিল? আরও বড় কোনও চক্র এর সঙ্গে যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কোনও কোনও নাশকতার পরিকল্পনা ছিল কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দারা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “ভারতে হামলার ছক? কাশ্মীরে নিকেশ পাকিস্তানি জঙ্গি”

Leave a Comment