রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চালু হচ্ছে ‘WhatsApp Bill Payment’ পরিষেবা, বিদ্যুৎ থেকে গ্যাসের বিল এবার মেটান একই অ্যাপে

Published on: September 5, 2026
Whatsapp Bill Payment
---Advertisement---

এবার শুধু চ্যাট, ফোন বা ছবি পাঠানো নয়, দৈনন্দিন জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করা যাবে হোয়াটসঅ্যাপেই। ভারতে চালু হলো WhatsApp Bill Payments পরিষেবা। এর মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, জল থেকে শুরু করে FASTag, বিমা, ক্রেডিট কার্ড এবং ঋণের কিস্তি, এই সব ধরনের বিল সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই মেটানো যাবে।

Meta-র মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ বৃহস্পতিবার ভারতে বিল পেমেন্ট পরিষেবা চালুর কথা জানিয়েছে। তবে একসঙ্গে সব ব্যবহারকারীর ফোনে এই সুবিধা পৌঁছচ্ছে না। ধাপে ধাপে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের জন্য পরিষেবাটি চালু করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে Android এবং iOS-এর সমস্ত ব্যবহারকারীর কাছে এই ফিচার পৌঁছে যাওয়ার কথা।

WhatsApp Bill Payment: ৩০টি ক্যাটিগরিতে বিল পেমেন্ট

WhatsApp জানিয়েছে, Bharat Connect (BBPS) নেটওয়ার্কের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা প্রায় ২২,৭২২টি বিলার থেকে বিল মেটানোর সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে—

  • বিদ্যুৎ বিল
  • গ্যাসের বিল
  • জলের বিল
  • FASTag
  • বিমার প্রিমিয়াম
  • ক্রেডিট কার্ডের বিল
  • লোনের কিস্তি

সব মিলিয়ে মোট ৩০টি ক্যাটিগরিতে বিল পেমেন্ট করা যাবে।

কীভাবে ব্যবহার করবেন পেমেন্ট?

নতুন ফিচারটি ব্যবহার করার জন্য হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনের উপরে থাকা নির্দিষ্ট আইকনে ট্যাপ করতে হবে। সেখান থেকেই Bill Payments অপশন পাওয়া যাবে।তারপর প্রয়োজনীয় বিলার বেছে নিয়ে বিলের তথ্য দেখা এবং পেমেন্ট করা যাবে। পেমেন্টের জন্য ব্যবহারকারী নিজের পছন্দের উপলব্ধ পেমেন্ট মোড বেছে নিতে পারবেন।

ভারতে হামলার ছক? কাশ্মীরে নিকেশ পাকিস্তানি জঙ্গি

এক জায়গায় থাকবে সব বিলের হিসাব

এই পরিষেবার সবচেয়ে সুবিধা হলো, একই জায়গায় আগের বিল পেমেন্টের তথ্যও দেখা যাবে এবং পরবর্তীতে কোন বিল পেমেন্টের দিন আসছে সেটিও জানা যাবে। একই সংস্থার একাধিক অ্যাকাউন্ট থাকলেও সমস্যা নেই। যেমন বাড়ি, অফিস বা পরিবারের আলাদা অ্যাকাউন্ট থাকলে একই বিলারের অধীনে এক জায়গা থেকেই সেগুলি ম্যানেজ করা যাবে। (WhatsApp Bill Payment)

নিয়মিত যে বিলারদের ব্যবহার করা হয়, সেগুলিও Payments Home-এ সহজে পাওয়া যাবে। ফলে প্রতিবার নতুন করে বিলার খুঁজতে হবে না।

আলাদা অ্যাপ খোলার ঝামেলা কমবে

WhatsApp-এর দাবি, এই নতুন পরিষেবা শুরু হওয়ার ফলে বিল পেমেন্টের জন্য বার বার আলাদা অ্যাপ খুলতে হবে না। একটি পরিচিত প্ল্যাটফর্ম থেকেই দৈনন্দিন গুরুত্বপূর্ণ বিল মেটানো যাবে।

সব মিলিয়ে, ভারতে যখন UPI এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার দ্রুত বাড়ছে সেই সময় WhatsApp-এর এই নতুন Bill Payment Service সাধারণ মানুষের দৈনন্দিন পেমেন্ট আরও সহজ করে তুলবে বলেই মনে করা হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment