রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নেপাল দুর্যোগে এখনও নিখোঁজ ২৭৫ ভারতীয়, মৃত বেড়ে ১২৯৪, ত্রাণ পাঠাচ্ছে দিল্লি

Published on: September 5, 2026
Nepal Flood
---Advertisement---

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এখনও পর্যন্ত ২৭৫ জন ভারতীয় নাগরিকের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে শুক্রবার জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। তবে উদ্ধারকাজও জোরকদমে চলছে। এখনও পর্যন্ত ১৬৯ জন ভারতীয়কে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থাও করছে ভারতীয় দূতাবাস।

গত ২৪ ঘণ্টায় ত্রিশুলি বাজার এলাকা থেকে আরও তিন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন অভিজিৎ সুরেশ পাওয়ার, দীপিকা অভিজিৎ পাওয়ার এবং তাঁদের পাঁচ বছরের সন্তান সমর্থ। নেপালে ভারতীয় দূতাবাস তাঁদের বিমানে করে দেশে ফেরানোর ব্যবস্থা করছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

Nepal Flood: নেপালের পাশে ভারত

বন্যা ও ধসে বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়িয়ে ভারত ইতিমধ্যেই বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী পাঠিয়েছে। বৃহস্পতিবার দু’টি ভারতীয় বিমানে ২১ টন ত্রাণ কাঠমান্ডুতে পৌঁছেছে। এখনও পর্যন্ত সাতটি বিমানে মোট প্রায় ৯৫ টন ত্রাণ পাঠানো হয়েছে। নেপাল সরকারের প্রয়োজন অনুযায়ী আগামী দিনে আরও ফরেন্সিক কিট, বেইলি ব্রিজ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হবে বলে জানিয়েছে দিল্লি।

শুধু ত্রাণসামগ্রী নয়, উদ্ধার ও ত্রাণকাজে সাহায্য করতে ৫৪ জন বিশেষজ্ঞকেও নেপালে পাঠিয়েছে ভারত। তাঁদের মধ্যে ৩০ জন টানেল উদ্ধার বিশেষজ্ঞ, ১৯ জন ফরেন্সিক বিশেষজ্ঞ এবং ৫ চিকিৎসক রয়েছেন। তাঁরা নেপালের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

কেরলে প্রাণ গেল ৮ পড়ুয়ার, মাঝরাতে লরির পিছনে গাড়ির ধাক্কা

মৃত ১২৯৪, নিখোঁজ ৫ হাজারের বেশি

নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত ১,২৯৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫,০৫৩ জন । এর মধ্যে রসুয়ায় ২,১৩০ জন এবং নুয়াকোটে ২,৩৪০ জন নিখোঁজ। নিখোঁজদের তালিকায় ৫৮৩ জন বিদেশিও রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩০৩ জন বিদেশি নাগরিক।

এখনও পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে নেপাল সেনা, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর ২১ হাজারেরও বেশি সদস্য মোতায়েন রয়েছেন। হেলিকপ্টারের পাশাপাশি ড্রোন এবং প্রশিক্ষিত স্নিপার ডগ ব্যবহার করেও চলছে তল্লাশি। (Nepal Flood)

ত্রিশুলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকেও সম্প্রতি ৯ দিন পর জীবিত দু’জনকে উদ্ধার করা হয়েছে। বন্যায় বহু বাড়ি, রাস্তা, সেতু, স্কুল ও সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে চলছে স্থল ও আকাশপথে অভিযান। একইসঙ্গে নিখোঁজদের সন্ধান এবং আটকে থাকা মানুষদের নিরাপদে সরিয়ে আনার কাজও চালিয়ে যাচ্ছে নেপাল প্রশাসন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “নেপাল দুর্যোগে এখনও নিখোঁজ ২৭৫ ভারতীয়, মৃত বেড়ে ১২৯৪, ত্রাণ পাঠাচ্ছে দিল্লি”

Leave a Comment