রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দিল্লির সত্য নিকেতনের PG ধসের ভয়াবহ ফুটেজ প্রকাশ্যে, মৃত বেড়ে ৬; উদ্ধার ১১

Published on: September 7, 2026
Delhi PG Building Collapse
---Advertisement---


[ছবি: এক্স]

রবিবার দুপুরে নয়াদিল্লির সত্য নিকেতনে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল একটি PG বিল্ডিং। (Delhi PG Building Collapse) মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা বাড়িটি ধসে পড়ে। সেই ভয়াবহ মুহূর্তের CCTV ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা যাচ্ছে, বাড়িটি ভেঙে পড়তেই ধুলো ও ধ্বংসাবশেষে মুহূর্তের মধ্যে ঢেকে যায় রাস্তা। প্রাণ বাঁচাতে ছুটতে দেখা যায় স্থানীয়দের। এখনও পর্যন্ত এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

Delhi PG Building Collapse: CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত

রাস্তার উল্টো দিক থেকে ধারণ করা CCTV ফুটেজে দেখা যায়, বাড়িটি আচমকা ধসে পড়ার কয়েক মুহূর্ত আগে একটি দোকানের সামনে বসেছিলেন এক দোকানদার। আচমকাই ছয়তলা বাড়িটি ভেঙে পড়তে শুরু করে। ধ্বংসাবশেষ ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে দৌড়ে পালান ওই দোকানদার-সহ আশপাশের লোকজন। কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়।

মেরামতির কাজ চলছিল, বাড়িতে ছিল PG

(Delhi PG Building Collapse) রবিবার দুপুর সাড়ে ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাড়িটির একতলায় মেরামতির কাজ চলছিল। বহুতল ওই ভবনে ছেলেদের জন্য PG বা পেইং গেস্ট ব্যবস্থা ছিল। আচমকা বাড়িটি ভেঙে পড়ায় বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন।

Delhi PG Building Collapse: মৃত ৬, উদ্ধার ১১

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

মালিকের বিরুদ্ধে FIR, ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ

ইতিমধ্যে বাড়ির মালিক হরিরাম-সহ অন্যদের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ। (Delhi PG Building Collapse) ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৬ তলা বাড়ি, মৃত বহু


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “দিল্লির সত্য নিকেতনের PG ধসের ভয়াবহ ফুটেজ প্রকাশ্যে, মৃত বেড়ে ৬; উদ্ধার ১১”

Leave a Comment