রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘পড়ুয়াদেরই কেন দিতে হবে মূল্য?’ দিল্লিতে হস্টেল ধসের পর মোদিকে নিশানা CJP প্রতিষ্ঠাতার

Published on: September 7, 2026
Delhi PG Building Collapse
---Advertisement---

দিল্লির বুকে আচমকা বহুতল ছাত্রাবাস ভেঙে পড়ার ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন ফের সামনে এল। (Delhi PG Building Collapse) দক্ষিণ দিল্লির সত্য নিকেতন এলাকায় ‘হস্টেল ডেজ’ নামে একটি ভবন ধসে ছয় জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ার আশঙ্কা তৈরি হয়। এই ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি প্রশ্ন করলেন ককরোচ জোনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

Delhi PG Building Collapse: ‘ছাত্রদেরই কেন মূল্য দিতে হবে?’

রবিবার এক্স-এ পোস্ট করে দীপকে বলেন, আগের দিন দিল্লি বিশ্ববিদ্যালয়ে গিয়ে মোদি রাজনৈতিক বক্তৃতায় ‘দিমাগি নকশাল’ শব্দটি ব্যবহার করলেও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোর পরিস্থিতি নিয়ে কার্যত কিছু বলেননি। তাঁর প্রশ্ন, “পরিকাঠামোর ব্যর্থতার মূল্য আর কতদিন পড়ুয়াদের দিতে হবে?”তিনি আরও বলেন, আদিবাসী অধ্যুষিত এলাকায় পর্যাপ্ত যত্ন ও সহায়তার অভাবে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছেন, আবার রাজধানীতে পড়াশোনা করা পড়ুয়ারাও নিরাপদ নন। তাঁর দাবি, নিরাপদ শ্রেণিকক্ষ, নিরাপদ হস্টেল এবং পড়ুয়াদের মৌলিক মর্যাদা নিশ্চিত করা দরকার।

Delhi PG Building Collapse: ধ্বংসস্তূপে উদ্ধারকাজ, উঠছে একাধিক প্রশ্ন

ধসে পড়া ভবন থেকে এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, আটকে পড়া কয়েকজন ফোন করে সাহায্য চেয়েছিলেন। ভবনটিতে প্রায় ১৫ টি ঘর ছিল এবং প্রতিটি ঘরে দুই থেকে তিনজন পড়ুয়া থাকতেন।

বেসমেন্টে মেরামতের কাজ চলছিল?

স্থানীয়দের দাবি, বেসমেন্টে নির্মাণ বা মেরামতের কাজ চলছিল। কয়েকদিনের বৃষ্টিতে সেখানে জল জমে গিয়েছিল এবং তাতে ভবনের ভিত দুর্বল হয়ে ধস নামতে পারে বলে এক স্থানীয় বাসিন্দা দাবি করেছেন। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। (Delhi PG Building Collapse)

অন্য PG নিয়েও আতঙ্ক

(Delhi PG Building Collapse) হস্টেলের বহু বাসিন্দা কেরল, হরিয়ানা ও উত্তরপ্রদেশের পড়ুয়া। তাঁরা মোতিলাল নেহরু কলেজ, আত্মা রাম সনাতন ধর্ম কলেজ এবং শ্রী ভেঙ্কটেশ্বর কলেজে পড়েন। এলাকার আরও বেশ কিছু বাড়ি PG হিসেবে ব্যবহৃত হওয়ায় সেগুলির কাঠামোগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। দীপকের প্রশ্ন, প্রধানমন্ত্রী কি ফের DU-তে গিয়ে ব্যাখ্যা করবেন, কীভাবে এই ভবন ভেঙে পড়ল?

দিল্লির সত্য নিকেতনের PG ধসের ভয়াবহ ফুটেজ প্রকাশ্যে, মৃত বেড়ে ৬; উদ্ধার ১১


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘পড়ুয়াদেরই কেন দিতে হবে মূল্য?’ দিল্লিতে হস্টেল ধসের পর মোদিকে নিশানা CJP প্রতিষ্ঠাতার”

Leave a Comment