[ছবি: এক্স]
নির্জন ক্যাসুয়ারিনা বাগানে হঠাৎই নজরে পড়ে পাঁচটি অচেনা প্রাণী। কাছে যেতেই বনকর্মীদের চোখ কপালে—সামনে পাঁচটি (Orangutans) ওরাংওটাং! ওডিশার বালেশ্বরের উদয়পুর-তালসারি এলাকার এই অস্বাভাবিক উদ্ধার ঘিরে এখন তুমুল কৌতূহল। কারণ, ভারতে ওরাংওটাংয়ের কোনও প্রাকৃতিক বসতি নেই। উদ্ধার হওয়া পাঁচটি প্রাণীকে আপাতত ভুবনেশ্বরের নন্দনকানন জুলজিক্যাল পার্কে নিয়ে গিয়ে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
Orangutans: বালেশ্বর থেকে নন্দনকাননে
Five Orangutans casually strolling through Baleshwar, Odisha.
— D (@Deb_livnletliv) September 8, 2026
Truly a miracle of nature, considering their actual home is 3,000 km away in Sumatra. I’m sure they just walked across the ocean to enjoy Viksit Bharat.
Next stop, that one "private exotic rescue reserve?" pic.twitter.com/11uXYF1sy0
বনাঞ্চল লাগোয়া ক্যাসুয়ারিনা প্ল্যান্টেশন থেকে পাঁচটি ওরাংওটাংকে উদ্ধার করে বালেশ্বর ওয়াইল্ডলাইফ ডিভিশন। নন্দনকাননের ডেপুটি ডিরেক্টর প্রদীপ মিরাস জানিয়েছেন, রাত প্রায় সাড়ে ১০ টা নাগাদ প্রাণীগুলিকে জুলজিক্যাল পার্কে আনা হয়। তিনি জানান, এগুলি একটি PRF বা সংরক্ষিত বনাঞ্চল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
কোয়ারান্টাইনে নজরদারি
নন্দনকাননে পৌঁছনোর পর প্রাণীগুলিকে পরিষ্কার করা হয় এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর CCTV নজরদারির আওতায় কোয়ারান্টাইন এনক্লোজারে রাখা হয়েছে। তাদের আচরণ ও শারীরিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন কর্মীরা।
First kangaroos in Bengal/Kolkata, then #orangutans in Mizoram, and now 5 baby orangutans found in Odisha’s Balasore! How are Australian and Indonesian species showing up deep in Indian forests 4,000 km away from home?
— Ajay Dubey (@Ajaydubey9) September 9, 2026
Mizoram’s porous borders, East Coast ports, and regional… pic.twitter.com/HnjkDRU8QN
চোরের হাত থেকে রেহাই পেল না গণেশও, ভোররাতে এসে মূর্তি তুলে চম্পট ৪ জনের
দু’টি খুবই ছোট, একটির জ্বর
পাঁচটির মধ্যে অন্তত দু’টি (Orangutans) ওরাংওটাং বয়সে বেশ ছোট বলে জানিয়েছেন মিরাস। খাবার দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি প্রাণী পরিচর্যাকারীদের হাত থেকে কলা খেতেও শুরু করেছে। তবে একটি ওরাংওটাং নন্দনকাননে পৌঁছনোর সময় জ্বরে আক্রান্ত ছিল। ওষুধ দেওয়ার পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। পাঁচটিরই অসুস্থতা, পুষ্টির ঘাটতি বা কোনও আঘাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন পশুচিকিৎসকরা।
কোথা থেকে এল ওরাংওটাংগুলি?
সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই—দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাণী পাঁচটি কীভাবে ওডিশায় পৌঁছল? ওরাংওটাং মূলত বোর্নিও ও সুমাত্রা দ্বীপে দেখা যায়। তাদের বালেশ্বরে আসার উৎস এবং কীভাবে সেখানে পৌঁছেছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। অবৈধ বন্যপ্রাণী পাচারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও কোনও পাচারচক্র, রুট বা অভিযুক্ত ব্যক্তির সন্ধান মেলেনি।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নন্দনকাননেই
VIDEO | Bhubaneswar, Odisha: Five baby orangutans rescued from the Balasore forest have been brought to the Nandankanan Zoological Park in Bhubaneswar. The young primates arrived at the zoo earlier today and were immediately taken in by wildlife officials. Given their tender age,… pic.twitter.com/e5VtRRaBiS
— Press Trust of India (@PTI_News) September 9, 2026
আপাতত পাঁচটি (Orangutans) ওরাংওটাংই নন্দনকাননে পশুচিকিৎসকদের নজরদারিতে থাকবে। মিরাসের কথায়, ‘‘পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা এখানেই থাকবে।’’ কোয়ারান্টাইনের পাশাপাশি তাদের অতীত, উৎস এবং দীর্ঘমেয়াদি পরিচর্যার উপযুক্ত ব্যবস্থা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার জীবন বদলে দিতে পারে নিম করোলি বাবার এই ৬ বাণী, আজই জেনে নিন












1 thought on “ওডিশার জঙ্গলে পাঁচ ওরাংওটাং! কোথা থেকে এল? পাচারের সন্দেহে তদন্ত”