IPL-এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (CSK) এবং (Mahendra Singh Dhoni) মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে সম্প্রতি প্রকাশ্যে এসেছিল চাঞ্চল্যকর এক রিপোর্ট। দাবি করা হয়েছিল, CSK-র ২৫ শতাংশ শেয়ার চেয়েছিলেন ধোনি। পরে সেই দাবি কমিয়ে ২০ শতাংশ করা হয় এবং ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁকে ৫.৫ শতাংশ শেয়ার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই রিপোর্ট নিয়ে এবার মুখ খুলল CSK।
‘ধোনি কখনও আমাদের বলেননি’
Cricbuzz-কে এক সিনিয়র CSK কর্তা জানিয়েছেন, (Mahendra Singh Dhoni) ধোনি কখনও তাঁদের কাছে এই বিষয়ে কোনও দাবি জানাননি। তাঁর কথায়, ‘‘এমএস কখনও আমাদের কাছে এই বিষয়ে কিছু চাননি। বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কখনও কোনও আলোচনা হয়নি।” এমনকি এন শ্রীনিবাসনের সঙ্গেও ধোনি এই বিষয়ে কথা বলেছেন কি না, সে সম্পর্কেও তাঁদের কাছে কোনও তথ্য নেই।
Mahendra Singh Dhoni: ধোনির হাতে কত শেয়ার?
রিপোর্ট অনুযায়ী, CSK-র কিছু শেয়ার রয়েছে ধোনির হাতে। ফ্র্যাঞ্চাইজিটি তালিকাভুক্ত নয় তাই এই শেয়ার খোলা বাজারে কেনাবেচা হয় না; ব্যক্তিগত অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে তা কেনা যায়। ধোনির হাতে এক লক্ষের বেশি শেয়ার রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ৩০ কোটিরও বেশি শেয়ার সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে, যা মোট শেয়ার মূলধনের প্রায় ৪০ শতাংশ। এন শ্রীনিবাসনের পরিবার ধরে রেখেছে ৫৫ শতাংশের বেশি নিয়ন্ত্রণকারী অংশীদারি।
Mahendra Singh Dhoni: ধোনির শেয়ারের মূল্য কত?
বর্তমান IPL ফ্র্যাঞ্চাইজির বাজারমূল্য ধরে ধোনির শেয়ারের আনুমানিক মূল্য ২.৬ থেকে ৩ কোটি টাকা হতে পারে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১,২০০ কোটি টাকা বলে অনুমান করা হয়।
‘এটা অবাস্তব’ বললেন আকাশ চোপড়া
ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও ধোনির ২৫ শতাংশ শেয়ার চাওয়ার দাবিকে অবাস্তব বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, এটি ‘‘সাজানো গল্প’’-ও হতে পারে। RCB-র সাম্প্রতিক অধিগ্রহণের মূল্য ১.৭-১.৮ বিলিয়ন ডলার ধরলে CSK-র মূল্যায়নও বিশাল। পাঁচটি IPL ট্রফি, আন্তর্জাতিক একাধিক ফ্র্যাঞ্চাইজি এবং দীর্ঘ ঐতিহ্যের কারণে CSK একটি অত্যন্ত শক্তিশালী ব্র্যান্ড। তাই ২৫ শতাংশ শেয়ারের জন্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার দেওয়ার বিষয়টি বাস্তবসম্মত নয় বলেই মত চোপড়ার।
রেফারি ম্যানেজ করে ISL জিতেছে ইস্টবেঙ্গল? বিস্ফোরক দাবি প্রাক্তন কোচের












