রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এশিয়ান গেমসে জোড়া পদক নিশ্চিত ভারতের, স্কোয়াশে জোশনা-ভেলাভান, টেবিল টেনিসে চমক মানুশ-দিয়া

Published on: September 25, 2026
Asian Games 2026
---Advertisement---

(Asian Games 2026) এশিয়ান গেমস ২০২৬-এ একই দিনে ভারতীয় স্কোয়াশ ও টেবিল টেনিসে এল সুখবর। স্কোয়াশের মিক্সড ডাবলসে জোশনা চিনাপ্পা ও ভেলাভান সেন্থিলকুমার এবং টেবিল টেনিসে মানুশ শাহ ও দিয়া চিতালে সেমিফাইনালে উঠে নিশ্চিত করলেন ভারতের পদক। দুই ইভেন্টেই কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় জুটি।

ফিলিপিন্সের বিরুদ্ধে দাপট

(Asian Games 2026) কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন জোশনা-ভেলাভান। মাত্র ৩০ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেন তাঁরা। মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে ফিলিপিন্সের জেমিকা আরিবাডো ও ডেভিড পেলিনোকে ২-০ (১১-৩, ১১-৫) গেমে হারান জোশনা-ভেলাভান। এই জয়ের সঙ্গে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে ভারতের। শনিবার সেমিফাইনালে হংকংয়ের লি কা ই ও ট্যাং মিং হংয়ের মুখোমুখি হবে ভারতীয় জুটি।

অভিজ্ঞ জোশনার সপ্তম এশিয়ান গেমস

১৯৮৬ সালের ১৫ সেপ্টেম্বর চেন্নাইয়ে জন্ম জোশনা চিনাপ্পার। সাত বছর বয়সে বাবার হাত ধরে স্কোয়াশ শুরু করেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে ভারতের কনিষ্ঠতম জাতীয় চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে পেশাদার কেরিয়ার শুরু করা জোশনা কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও PSA ওয়ার্ল্ড ট্যুরে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ কমনওয়েলথ গেমসে মহিলাদের সিঙ্গলসে সোনা জিতে প্রথম ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। ২০২২ কমনওয়েলথে মহিলাদের ডাবলসেও সোনা জেতেন। ২০২৩ হাংঝৌ (Asian Games 2026) এশিয়ান গেমসে মহিলাদের দলগত ইভেন্টে সোনা পান। এবার তাঁর সপ্তম এশিয়ান গেমস এবং ষষ্ঠ পদক নিশ্চিত হয়েছে।

ভেলাভানের সাফল্যের ঝুলিও সমৃদ্ধ

১৯৯৮ সালের ২৬ মার্চ জন্ম ভেলাভান সেন্থিলকুমারের। চেন্নাইয়ের সঙ্গে তাঁর যোগ থাকলেও ক্রীড়াজীবনের শুরু টেনিস দিয়ে। পরে স্কুলজীবনে স্কোয়াশে। মা জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় এবং বাবা ভারতের হয়ে বাস্কেটবল খেলেছেন। প্রাক্তন ব্রিটিশ জুনিয়র ওপেন চ্যাম্পিয়ন ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভেলাভান ২০২৫ জাতীয় চ্যাম্পিয়ন। ২০২৪ ও ২০২৫ এশিয়ান স্কোয়াশ ডাবলসে সোনা এবং ২০২৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন। ২০২৬ এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপেও সোনা রয়েছে তাঁর ঝুলিতে।

শুটিংয়ে সুরুচি-কমলজিৎ এর হাত ধরে এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় সোনা

সামনে হংকং, লক্ষ্য ফাইনাল

(Asian Games 2026) শনিবার সেমিফাইনালে হংকংয়ের লি কা ই ও ট্যাং মিং হংয়ের মুখোমুখি হবে ভারতীয় জুটি।

অলিম্পিক্সের পথও খুলছে

এবারের এশিয়ান গেমসে স্কোয়াশের গুরুত্ব আরও বেড়েছে। পুরুষ ও মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়নরা ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন। উল্লেখ্য, হাংঝৌ ২০২৩-এ স্কোয়াশ থেকে পাঁচটি পদক—দুটি সোনা, একটি রুপো ও দুটি ব্রোঞ্জ—জিতেছিল ভারত।

টেবিল টেনিসে হংকংকে হারিয়ে চমক

এদিকে টেবিল টেনিসের মিক্সড ডাবলসে বড় অঘটন ঘটালেন মানুশ শাহ ও দিয়া চিতালে। (Asian Games 2026) কোয়ার্টার ফাইনালে হংকংয়ের বিশ্ব ক্রমতালিকায় চতুর্থ স্থানে থাকা জুটি ডু হোই কেম ও ওং চুন টিংকে ৩-১ (১১-৬, ১৩-১৫, ১১-৯, ১১-৫) গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তাঁরা। ফলে চলতি এশিয়ান গেমসে টেবিল টেনিসে ভারতের প্রথম পদক নিশ্চিত হয়েছে।

এটি এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় মিক্সড ডাবলস পদক হতে চলেছে। আট বছর আগে জাকার্তায় শরৎ কমল ও মনিকা বাত্রা ব্রোঞ্জ জিতেছিলেন। এবার সেমিফাইনালে চিনের সান ইংশা ও ওয়াং চুকিনের বিরুদ্ধে নামবে ভারতীয় জুটি।


শঙ্খ যেখানে নিষিদ্ধ সেখানে DJ? বদ্রীনাথে কনসার্ট-ধাঁচের ভজন ঘিরে বিতর্ক


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now