রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শুটিংয়ে সুরুচি-কমলজিৎ এর হাত ধরে এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় সোনা

Published on: September 25, 2026
Asian Games 2026
---Advertisement---

(Asian Games 2026) এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ফের সাফল্য ভারতের। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন সুরুচি সিং ও কমলজিৎ। এই সাফল্যের হাত ধরে চলতি এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এল দ্বিতীয় সোনা।

Asian Games 2026: কমলজিৎ এর লড়াই

হরিয়ানার রেওয়ারির সুলখার বাসিন্দা ২২ বছর বয়সি কমলজিৎ ১০ মিটার ও ৫০ মিটার এয়ার পিস্তলে পারদর্শী। ২০১৯ সালে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চোট পেয়ে শুটিংয়ে আসেন তিনি। মধ্যবিত্ত পরিবারের সন্তান কমলজিৎকে শুরুতে কোচিং, কোর্স ও প্রতিযোগিতার খরচ নিজেকেই সামলাতে হয়েছে। একসময় খেলা ছাড়ার কথাও ভেবেছিলেন। তবে বাবা-মায়ের সমর্থনে লড়াই চালিয়ে যান।

২০২৩ জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপে ৫০ মিটার পিস্তল ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জেতেন কমলজিৎ। একই বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে ৫০ মিটার পিস্তল টিম ইভেন্টে ব্রোঞ্জ পান। ২০২৫ বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো এবং ২০২৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার পিস্তলে ব্যক্তিগত রুপো তাঁর ঝুলিতে।

Asian Games 2026: সুরুচির সোনালি উত্থান

২৮ এপ্রিল ২০০৬-এ জন্ম সুরুচি ইন্দর সিংয়ের। হরিয়ানার ঝাঝরের এই শুটার ১৩ বছর বয়সে শুটিং শুরু করেন। গুরু দ্রোণাচার্য শুটিং অ্যাকাডেমি, ভিওয়ানিতে কোচ সুরেশ সিংয়ের অধীনে তাঁর প্রশিক্ষণ।

২০২৫ সালে বুয়েনস আইরেস, লিমা ও মিউনিখ বিশ্বকাপে টানা তিনটি ব্যক্তিগত সোনা জেতেন সুরুচি। দোহা বিশ্বকাপ ফাইনালেও সোনা জেতেন, গড়েন ২৪৫.১-এর জুনিয়র বিশ্বরেকর্ড। ২০২৬ মিউনিখ বিশ্বকাপেও সোনা জেতেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে মিক্সড টিমে রুপো জেতার পর এবার এশিয়ান গেমসে সোনা—সুরুচির মুকুটে যোগ হল আরও একটি আন্তর্জাতিক পালক।

শতবর্ষে বিশেষ আয়োজনের ভাবনা সিএবির, বার্ষিক সাধারণ সভায় উঠল নানা প্রসঙ্গ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “শুটিংয়ে সুরুচি-কমলজিৎ এর হাত ধরে এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় সোনা”

Comments are closed.