রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৯০-এও শরীরচর্চার মঞ্চে, চার দশক ধরে মাংস-মাছ ছাড়াই জীবন জাপানের কানাজাওয়ার

Published on: September 25, 2026
---Advertisement---

মঞ্চে দাঁড়িয়ে শরীরচর্চার প্রদর্শন করছেন ৯০ বছরের এক বৃদ্ধ। বয়সের ভার নয়, শরীরে এখনও রয়েছে প্রতিযোগিতার জেদ। তিনি জাপানের তোশিসুকে কানাজাওয়া। ৯০-তে পা দেওয়ার পরের দিনই অল জাপান মাস্টার্স ফিটনেস চ্যাম্পিয়নশিপের ৮৫ বছর ও তার বেশি বয়সের বিভাগে প্রথম হন। এটি তাঁর ১৯ তম জাতীয় খেতাব। কানাজাওয়ার এই সাফল্যের পাশাপাশি নজর কেড়েছে তাঁর খাবারের অভ্যাস। কয়েক দশক ধরে তিনি মাংস ও মাছ খান না। শরীরচর্চারসঙ্গে তাঁর খাবারে মূলত থাকে নিরামিষ উপাদান। (Toshisuke Kanazawa)

ভাত, নাট্টো আর মিসো স্যুপেই ভরসা

৫০ বছর বয়সে আবার বডিবিল্ডিং শুরু করার পর থেকেই খাবারের তালিকা থেকে মাংস ও মাছ বাদ দেন কানাজাওয়া। CNN-কে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর সকালের খাবারে থাকে ব্রাউন রাইস, নাট্টো এবং মিসো স্যুপ। নাট্টো তৈরি হয় সয়াবিন দিয়ে। এতে উদ্ভিজ্জ প্রোটিন থাকে। মিসো স্যুপও তৈরি হয় সয়াবিনের পেস্ট দিয়ে। দুপুর ও রাতের খাবারেও থাকে ব্রাউন রাইস। তার সঙ্গে খান অল্প ফুরিকাকে। দিনে তিন বার প্রোটিন ড্রিঙ্কও নেন তিনি। তাঁর মতে, নিয়ম মেনে এই সাধারণ খাবারই তাঁর শরীরচর্চার সঙ্গে তাল মিলিয়ে চলছে। (Toshisuke Kanazawa)

স্ত্রীর জন্য ফের প্রতিযোগিতায়

কানাজাওয়া ৩৪ বছর বয়সে প্রতিযোগিতামূলক বডিবিল্ডিং থেকে সরে গিয়েছিলেন। পরে ৫০ বছর বয়সে আবার মঞ্চে ফেরেন। অসুস্থ স্ত্রীকে খুশি করতেই তাঁর এই প্রত্যাবর্তন। স্বামীর প্রতিযোগিতা ও সাফল্য তাঁকে আনন্দ দিত। স্ত্রী মারা যাওয়ার পরও কানাজাওয়া শরীরচর্চা চালিয়ে যান।

লক্ষ্য ১৩০ বছর বাঁচা

বার্ধক্যকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না বলেই মনে করেন কানাজাওয়া। তবে খাবার ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে বয়সের প্রভাব ধীর করার চেষ্টা চালিয়ে যেতে চান তিনি। লক্ষ্য ১৩০ বছর ।

আগামী দিনে ৬০ বছরের বেশি বয়সের বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে চান তিনি। দীর্ঘদিনের অনুপ্রেরণা অভিনেতা ও বডিবিল্ডার আর্নল্ড শোয়ার্জনেগারের সঙ্গে দেখা করাও তাঁর স্বপ্ন। কানাজাওয়ার কথায়, আর্নল্ডের চেয়ে মাত্র ১০ বছর ছোট তিনি। তাই তাঁকে নিজের সক্ষমতা দেখাতে চান। (Toshisuke Kanazawa)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now