জাপানের মাটিতে এশিয়ান গেমসের প্রথম দিনেই পদকের খাতা খুলল ভারত। শুটিংয়ের হাত ধরে এল প্রথম পদক। রবিবার আইচি প্রিফেকচারাল জেনারেল শুটিং গ্যালারিতে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপো জিতলেন এলাভেনিল ভালারিভান, সোনাম মাস্কার এবং বিদার্সা কে বিনোদ। ছয়টি সিরিজ শেষে তিন ভারতীয় শুটারের সম্মিলিত স্কোর ১৮৯৮.০ পয়েন্ট। (Asian Games)
প্রথম দিনেই ভারতের পদক
এই পারফরম্যান্সে দ্বিতীয় স্থানে শেষ করে ভারত। ফলে হাংঝৌ এশিয়ান গেমসের পর নাগোয়া আসরেও মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপো ধরে রাখল ভারত। শুরুতেই পদক জয়ে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাসও বাড়ল। তবে সোনা গেল চিনের দখলে। জিফেই ওয়াং, জিয়াউ হান এবং ইউচেন ডু-র চিনা দল মোট ১৯০৪.২ পয়েন্ট পায়। এই স্কোরের সঙ্গে নতুন বিশ্বরেকর্ডও তৈরি হয়। ১৮৯৭.১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে আয়োজক জাপান। ভারতের থেকে মাত্র ০.৯ পয়েন্ট পিছিয়ে ছিল জাপান। (Asian Games)
ব্যক্তিগত ফাইনালেও দুই ভারতীয়
দলগত ইভেন্টের পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও নজর কাড়লেন ভারতীয় শুটাররা। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৩৪.১ পয়েন্ট নিয়ে তৃতীয় হন সোনাম মাস্কার। ফলে ব্যক্তিগত ফাইনালে জায়গা করে নেন তিনি।অন্যদিকে অভিজ্ঞ এলাভেনিল ভালারিভানও ফাইনালে উঠেছেন। ৬৩৩.৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করেন তিনি। অর্থাৎ ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেলেও ভারতের সামনে রয়েছে পদকের সুযোগ। (Asian Games)
নজর বিকেলের ফাইনালে
কোয়ালিফিকেশনে ৬৩৬.৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন চিনের জিফেই ওয়াং। তাঁকে পিছনে ফেলে সোনাম এবং এলাভেনিল ব্যক্তিগত ফাইনালে পোডিয়ামে উঠতে পারেন কি না, এখন সেদিকেই নজর ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। এশিয়ান গেমসের শুরুতেই শুটিং থেকে রুপো পাওয়ায় ভারতের পদক অভিযানও শুরু হলো।(Asian Games)
আরও পড়ুন :- এশিয়ান গেমসে চরম অব্যবস্থা, পুরুষ কোচের সঙ্গে একই ঘরে বাঙালি জিমন্যাস্ট












1 thought on “এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক, শুটিংয়ে রুপো”