রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

খাকি থেকে খাদি, পুলিশের অভিজ্ঞতা নিয়ে রাজনীতির ময়দানে দুই প্রাক্তন IPS

Published on: September 20, 2026
---Advertisement---

খাকি থেকে খাদি, পুলিশের অভিজ্ঞতা নিয়ে এবার রাজনীতির ময়দানে। পুলিশের খাকি পোশাকে একসময় আইনশৃঙ্খলা সামলেছেন। এখন মানুষের প্রতিনিধি হিসেবে বিধানসভায় তাঁদের নতুন দায়িত্ব। সেই বদলের গল্পই উঠে এল শনিবার কলকাতার স্প্রিং ক্লাবে আয়োজিত ‘খাকি থেকে খাদি’ অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছিলেন বিহারের বক্সারের BJP বিধায়ক তথা প্রাক্তন IPS অফিসার আনন্দ মিশ্র এবং সোনারপুর উত্তর বিধানসভার BJP বিধায়ক তথা প্রাক্তন IPS দেবাশিস ধর। তারা এই অনুষ্ঠানে একসাথে মঞ্চে গান ও গাইলেন। (Khaki to Khadi)

খাকি থেকে খাদি, কেন এই পথ বদল?

অনুষ্ঠানে আনন্দ মিশ্র বলেন, তিনি শুধু চাকরি ছাড়েননি, IPS হওয়ার নিজের স্বপ্নও ছেড়েছেন। পুলিশে থেকে একটি নির্দিষ্ট পরিসরে কাজ করা যায়। কিন্তু দেশের বৃহত্তর কাজে যুক্ত হওয়ার ইচ্ছা থেকেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নত ভারত গড়ার কাজে অংশ নেওয়াই তাঁর লক্ষ্য বলে জানান আনন্দ। (Khaki to Khadi)

দেবাশিস ধরও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর কথায়, দেশসেবা শুধু মুখের কথায় হয় না। কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হয়। পুলিশ এবং রাজনীতি—দুই পেশাই কঠিন। তাই এই দুই পেশায় আসতে হলে মানসিক ভাবে শক্ত হতে হবে।

সাসপেনশন থেকে চাকরি ছাড়ার সিদ্ধান্ত

নিজের পুলিশি কর্মজীবনের কঠিন সময়ের কথাও বলেন দেবাশিস। সাসপেনশন-সহ নানা পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা জানান তিনি। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন। তাঁর দাবি, দায়িত্বে থাকাকালীন নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করেছেন। তাই সেই কাজ নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই। (Khaki to Khadi)

কঠিন সময়ের একটি ফোন কলের কথাও অনুষ্ঠানে জানান দেবাশিস। তাঁর কথায়, সেই সময়ে এক গুরুজন তাঁকে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন। যা ঘটেছে, তা ভবিষ্যতের ভালোর জন্যই হয়েছে বলেও তাঁকে বলা হয়েছিল।

বিধায়ক হওয়ার পর বেড়েছে মানুষের প্রত্যাশা

আনন্দ মিশ্র বলেন, বিধায়ক হওয়ার পর মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। ভালো কিছু হলে তার কৃতিত্ব বিধায়কের। আবার কোনও সমস্যা হলে অভিযোগও আসে তাঁর কাছেই। এমনকি দু’দিনের জন্য বাইরে গেলেও মানুষ জানতে চান, তিনি কোথায়। (Khaki to Khadi)

তবে এটিকে মানুষের ভালোবাসা হিসেবেই দেখেন তিনি। পুলিশজীবনের তুলনায় বিধায়ক হিসেবে ছুটির সুযোগও কম বলে জানান আনন্দ।

সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা

অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে দেবাশিস ধর সাংবাদিকদের ভূমিকার কথাও তুলে ধরেন। তাঁর বক্তব্য, সংবাদমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ অংশ। মানুষের সঙ্গে প্রশাসন ও রাজনীতির যোগাযোগ তৈরিতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। (Khaki to Khadi)

অন্যদিকে, আনন্দ মিশ্র বলেন, ‘খাকি থেকে খাদি’ শুধু দুই ব্যক্তির পথ বদলের গল্প নয়। বিহার, বাংলা, উত্তরপ্রদেশ, পঞ্জাব—দেশের বিভিন্ন প্রান্তের মানুষ একসঙ্গে কাজ করতে পারেন। দেশের স্বার্থে সেই ঐক্যকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

ঋতুপর্ণার মুখেও উঠে এল দুই বিধায়কের যাত্রা

অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও দুই প্রাক্তন IPS অফিসারের যাত্রার কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে, কীভাবে পুলিশ পরিষেবার অভিজ্ঞতা নিয়ে তাঁরা রাজনীতির ময়দানে এসে দুই রাজ্যের বিধায়ক হয়েছেন। ‘খাকি থেকে খাদি’ অনুষ্ঠানের মঞ্চে সেই পরিবর্তনের অভিজ্ঞতাই হয়ে ওঠে আলোচনার অন্যতম বিষয়। (Khaki to Khadi)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment