রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতা লিগ জয়ের হাতছানি, মহামেডানের বিরুদ্ধে নামছে সবুজ মেরুন

Published on: September 18, 2026
Mohun Bagan Super Giants
---Advertisement---

কলকাতা ফুটবল লিগের ট্রফি জয়ের অপেক্ষা এবার শেষ করতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবার বারাসত স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হবে সবুজ-মেরুন। ম্যাচ শুরু দুপুর ৩টেয়। এই ম্যাচের ফলই ঠিক করে দিতে পারে এবারের কলকাতা লিগের চ্যাম্পিয়নকে। জয় পেলেই সরাসরি খেতাব নিশ্চিত করে ট্রফি ঘরে তুলবে বিজয়ী দল।

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আত্মবিশ্বাসের সঙ্গে ট্রফি জয়ের কথা জানিয়েছেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু। তাঁর কাছে কলকাতা লিগের এই ম্যাচটি বিশেষ, কারণ এই প্রথম তিনি এই প্রতিযোগিতায় খেলছেন। শুভাশিসের কথায়, ঐতিহ্যবাহী ক্লাবের জার্সি পরলে প্রত্যেক ফুটবলারই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে আগের ম্যাচে সুযোগ নষ্ট হলেও মহামেডানের বিরুদ্ধে তিন পয়েন্ট ছাড়া অন্য কিছু ভাবছে না দল।

আট বছরের অপেক্ষা শেষ করতে মরিয়া সবুজ-মেরুন

দীর্ঘ আট বছর কলকাতা লিগের ট্রফি জেতেনি মোহনবাগান। সেই খরা কাটানোর সুযোগ এবার হাতের সামনে। শুভাশিসও মেনে নিয়েছেন, অতীতে কিছু জায়গায় খামতি ছিল। তবে সেসব নিয়ে না ভেবে এখন একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তাঁর মতে, ক্লাব সবসময় টুর্নামেন্টের শেষ পর্যন্ত লড়াই করে, আর সেটাই দলের বড় শক্তি। (Mohun Bagan Super Giants)

অধিনায়ক আরও জানান, কলকাতা লিগের ট্রফি ড্রেসিংরুমে ঢুকলে দলের মানসিকতাতেও বড় পরিবর্তন আসবে। আপাতত আইএসএল বা আইএফএ শিল্ড নিয়ে ভাবতে চাইছেন না তিনি। শুক্রবারের ম্যাচ এবং কলকাতা লিগ জয়ই এখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মহামেডানকে সমীহ, তবে পরিকল্পনায় ভরসা বাগানের

শুভাশিসের পাশাপাশি সাংবাদিক বৈঠকে ছিলেন মিডফিল্ডার রাহুল ভেকে। অতীতে ইস্টবেঙ্গলের হয়ে ট্রফি জেতা ভেকে এবার মোহনবাগানের জার্সিতেও খেতাব জিততে চান। তবে তার জন্য যে মহামেডানকে টপকাতে হবে, সেটা ভালোভাবেই জানেন তিনি।

রাহুলের মতে, মহামেডান যথেষ্ট শক্তিশালী দল। তাদের ফুটবলারদের আইএসএলে খেলার অভিজ্ঞতাও রয়েছে। তাই ম্যাচ সহজ হবে না। তবে প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতেই চাইছে মোহনবাগান। শেষ দু’টি অনুশীলনেও সেই গেমপ্ল্যান নিয়েই কাজ করেছে দল।

জোড়া ধাক্কা তৃণমূলে, নাম ও প্রতীকের পর নন্দীগ্রামের প্রার্থীও হাতছাড়া মমতার

দুপুর তিনটের ম্যাচ হওয়ায় গরম ও স্থানীয় পরিবেশে ম্যাচের শেষদিকে ফুটবলারদের ক্লান্তি দেখা দিতে পারে বলেও মনে করছেন ভেকে। তবে সেটাকে অজুহাত হিসেবে দেখছেন না তিনি। মাঠে নিজেদের পুরোটা দেওয়ার জন্যই প্রস্তুত মোহনবাগানের ফুটবলাররা।

আইএসএলের আগে নতুন ডিজাইনের জার্সির শুটিংও শেষ করেছে সবুজ-মেরুন শিবির। এবার নজর শুধু বারাসতের মাঠে। সমর্থকদের সামনে মহামেডানকে হারিয়ে কলকাতা লিগের ট্রফি জেতাই লক্ষ্য মোহনবাগানের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment