রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পুদুচেরি থেকে দাদার বাড়িতে হাজির ২২ খুদে, সৌরভের উপহার পেয়ে খুশিতে ডগমগ পড়ুয়ারা

Published on: September 25, 2026
Sourav Ganguly
---Advertisement---

প্রথমবার বিমানে চড়ে কলকাতায় আসা। আর শহরে পা রেখেই সরাসরি বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে হাজির পুদুচেরির ২০ থেকে ২২ জন পড়ুয়া। প্রিয় দাদার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে তাদের আনন্দ তখন চোখেমুখে। শুধু দেখা করাই নয়, সৌরভের কাছ থেকে অটোগ্রাফ-সহ ব্যাট উপহার পেয়ে খুশিতে আত্মহারা ছোটরা। শুক্রবার সৌরভের বাড়িতে তাদের জন্য ছিল বিশেষ আয়োজন। নিজের হাতে পড়ুয়াদের উপহারও তুলে দেন মহারাজ।

পুদুচেরির থেকে আসা এই পড়ুয়াদের কলকাতা ঘুরে দেখারও পরিকল্পনা রয়েছে। প্রথমবার বিমানে চড়ে শহরে আসা, তার উপর প্রিয় ক্রিকেট তারকার সঙ্গে সামনাসামনি দেখা—সব মিলিয়ে তাদের কলকাতা সফর যে বেশ স্মরণীয় হয়ে উঠল, তা বলাই যায়। ছোটদের সঙ্গে দেখা করে যথেষ্ট আনন্দিত সৌরভও। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সিএবি-তে রাজনৈতিক ব্যক্তিত্বদের আসা নিয়ে কী বললেন সৌরভ?

এদিন সিএবি-তে রাজনৈতিক ব্যক্তিত্বদের আসা নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ জানান, লোধা কমিটিতে এই ধরনের কোনও নিষেধাজ্ঞা নেই। অর্থাৎ, রাজনৈতিক ব্যক্তিত্বদের সিএবি-তে আসার ক্ষেত্রে লোধা কমিটির কোনও বাধা নেই বলেই স্পষ্ট করেছেন তিনি।

৯০-এও শরীরচর্চার মঞ্চে, চার দশক ধরে মাংস-মাছ ছাড়াই জীবন জাপানের কানাজাওয়ার

মহালয়ায় ইডেনে বিশেষ অনুষ্ঠান, আসছেন মোদি-শুভেন্দু

অন্যদিকে, মহালয়ার দিন ইডেন গার্ডেনে বিশেষ অনুষ্ঠান ঘিরেও মুখ খুলেছেন মহারাজ। সৌরভ (Sourav Ganguly) জানান, এই অনুষ্ঠান নিয়ে শুক্রবার সকালে বৈঠক হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথাও রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষও এই অনুষ্ঠানে যোগ দেবেন।

সৌরভের কথায়, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এক অন্য ধরনের উদ্দীপনা তৈরি হবে। মহালয়ার দিন ইডেনের এই বিশেষ আয়োজন ঘিরে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। সব মিলিয়ে একদিকে দাদার বাড়িতে খুদে পড়ুয়াদের উচ্ছ্বাস, অন্যদিকে ইডেনে মহালয়ার বিশেষ অনুষ্ঠান—দুর্গাপুজোর আগে ব্যস্ততায় দিন কাটছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পুদুচেরি থেকে দাদার বাড়িতে হাজির ২২ খুদে, সৌরভের উপহার পেয়ে খুশিতে ডগমগ পড়ুয়ারা”

Comments are closed.