রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মেয়েদের শুটিংয়ে ভারতের রুপোর ঝলক, দলগত ৫০ মিটার রাইফেলে বাজিমাত তিলোত্তমা-বিদারসা-আশি ত্রয়ীর

Published on: September 26, 2026
Asian Games 2026
---Advertisement---

(Asian Games 2026) এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ফের পদক ভারতের। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনস টিম ইভেন্টে রুপোর পদক জিতল ভারতীয় দল। তিলোত্তমা সেন, বিদারসা কে বিনোদ এবং আশি চৌকসির ত্রয়ী যোগ্যতা পর্বে মোট ১৭৬৩ পয়েন্ট (৯০X) সংগ্রহ করে দ্বিতীয় স্থানে শেষ করে। ১৭৭৩ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে চিন। কাজাখস্তান ১৭৫৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছে।

দুর্দান্ত তিলোত্তমা, ফাইনালে জায়গা

Asian Games 2026 8
তিলোত্তমা সেন

(Asian Games 2026) যোগ্যতা পর্বে শুরু থেকেই ধারাবাহিক ছিলেন তিলোত্তমা সেন। হাঁটু গেড়ে, শুয়ে এবং দাঁড়িয়ে—তিন পজিশনের স্কোর মিলিয়ে তিনি ৫৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় হন। ফলে ব্যক্তিগত ফাইনালে জায়গা করে নেন ১৮ বছরের এই শুটার। বেঙ্গালুরুর তিলোত্তমা ১১ বছর বয়সে শুটিং শুরু করেন। ২০২২ সালে কায়রো বিশ্ব চ্যাম্পিয়নশিপে জুনিয়র ১০ মিটার এয়ার রাইফেল টিমে সোনা ও ব্যক্তিগত ব্রোঞ্জ জেতেন। ২০২৩ কায়রো বিশ্বকাপে সিনিয়র বিভাগে ব্রোঞ্জও রয়েছে তাঁর ঝুলিতে।

কঠিন শুরু থেকে দুরন্ত প্রত্যাবর্তন বিদারসার

Asian Games 2026 7
বিদারসা কে বিনোদ

হাঁটু গেড়ে শুটিংয়ে শুরুটা ভালো হয়নি বিদারসার। তবে প্রোন এবং স্ট্যান্ডিংয়ে দুর্দান্ত কামব্যাক করে তিনি ৫৮৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হন। ফলে তিনিও ব্যক্তিগত ফাইনালে উঠেছেন। কেরলের কোঝিকোড়ের বিদারসা ২০ জুন ১৯৯৯ জন্মগ্রহণ করেন। ২০২৬ এশিয়ান রাইফেল/পিস্তল চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে ৫৯০-৩৫X স্কোর করে যোগ্যতা পর্বে শীর্ষে ছিলেন।

আশির অবদানও গুরুত্বপূর্ণ

Asian Games 2026 9
আশি চৌকসি

স্ট্যান্ডিং সিরিজে কিছুটা পিছিয়ে গিয়ে ৫৮৫ পয়েন্ট নিয়ে ১৫তম হন আশি চৌকসি। ব্যক্তিগত ফাইনালে উঠতে না পারলেও দলের রুপো জয়ে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। ভোপালের এই শুটার ২০১৭ সালে NCC-র মাধ্যমে শুটিং শুরু করেন। ২০২৩ এশিয়ান গেমসে একই ইভেন্টের দলগত বিভাগে রুপো এবং ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন।

তিন শুটারই TOPS Development athletes। (Asian Games 2026) ২০টি করে শট হাঁটু গেড়ে, শুয়ে ও দাঁড়িয়ে নেওয়ার পর সম্মিলিত স্কোরে দলগত পদক নির্ধারিত হয়। ব্যক্তিগত বিভাগে সেরা আটজন ফাইনালে ওঠেন, তবে একটি দেশ থেকে সর্বোচ্চ দু’জন যোগ্যতা অর্জন করতে পারেন। চিনের হান জিয়াউ ৫৯৪ পয়েন্ট নিয়ে যোগ্যতা পর্বে প্রথম। (Asian Games 2026) এখন ব্যক্তিগত বিভাগের ফাইনালে তিলোত্তমা ও বিদারসার দিকে তাকিয়ে ভারত।

পুদুচেরি থেকে দাদার বাড়িতে হাজির ২২ খুদে, সৌরভের উপহার পেয়ে খুশিতে ডগমগ পড়ুয়ারা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মেয়েদের শুটিংয়ে ভারতের রুপোর ঝলক, দলগত ৫০ মিটার রাইফেলে বাজিমাত তিলোত্তমা-বিদারসা-আশি ত্রয়ীর”

Comments are closed.