রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি, শনিবার থেকে আবহাওয়ার উন্নতি

Published on: September 25, 2026
---Advertisement---

আকাশজুড়ে মেঘ এবং তার সঙ্গে কোথাও ঝমঝম বৃষ্টি, কোথাও আবার দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাত। দক্ষিণবঙ্গে আজও এমনই আবহাওয়া থাকবে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকেই ধীরে ধীরে কমবে ঝড়-বৃষ্টির দাপট। রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। (Weather Update)

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা কমবে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪৯.৯ মিলিমিটার। (Weather Update)

ছয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

আজ দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলীয় এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হতে পারে।

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গেও আজ বৃষ্টির দাপট থাকবে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে। (Weather Update)

শনিবার থেকে কমবে বৃষ্টির দাপট

শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি শুরু হবে। তবে ওই দিনও বেশিরভাগ জেলার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে।

সরে যাচ্ছে নিম্নচাপ, সমুদ্রে সতর্কতা

দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন ছত্তিশগড়ের উপর থাকা নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ সরে গেলেও সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকবে। তাই শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now