শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে একাধিক আন্দোলনকারীকে আটক করল দিল্লি পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বন্ধের দাবিতে এই বিক্ষোভ হয়। আন্দোলনকারীদের মধ্যে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI), ইন্ডিয়ান ইউথ কংগ্রেস এবং অন্যান্য সংগঠনের সদস্যরা ছিলেন। (Gyanesh Kumar)
নির্বাচন কমিশনের দিকে মিছিল আটক
আন্দোলনকারীরা নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করার চেষ্টা করেন। তাঁদের আটকাতে যন্তর মন্তরের কাছে একাধিক ব্যারিকেড বসায় পুলিশ। পরে বেশ কয়েক জনকে আটক করে নিয়ে যাওয়া হয়। শুক্রবার দিল্লিতে SIR নিয়ে দেশজুড়ে প্রতিবাদের অংশ হিসেবেই এই কর্মসূচি হয়। (Gyanesh Kumar)
আটক নেহা বরা, দীপঙ্কর ও যোগেন্দ্র
বিক্ষোভ চলাকালীন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সভাপতি নেহা বরাকেও আটক করা হয়। পুলিশের সঙ্গে তাঁর উত্তপ্ত বাদানুবাদের পর তাঁকে আটক করা হয় বলে জানা গিয়েছে। CPI (ML)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবও আটক হন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। বিক্ষোভে যোগ দেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তিনি জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি জানান। তাঁর অভিযোগ, SIR বন্ধ করা উচিত এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।
রাহুলের মন্তব্যের পরেই বিক্ষোভ
বৃহস্পতিবারই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, জ্ঞানেশ কুমারের ইস্তফা দাবি করেছিলেন। তিনি অভিযোগ করেন, দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ভোট চুরি এবং আইন ও প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগও তোলেন তিনি। এর মধ্যেই বৃহস্পতিবার ককরোচ জ়নতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, জ্ঞানেশ কুমারকে ইস্তফার জন্য সময়সীমা দিয়েছিলেন। তিনি জানান, ইস্তফা না দিলে ২ অক্টোবর মুম্বই থেকে দেশজুড়ে আন্দোলন শুরু করা হবে বলে জানায়। পরে অন্যান্য শহরেও তা ছড়িয়ে দেওয়ার কথা জানানো হয়। (Gyanesh Kumar)
অন্যদিকে, নির্বাচন কমিশনের বক্তব্য, মতপার্থক্য এবং অভ্যন্তরীণ আলোচনা কমিশনের স্বাভাবিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ। কমিশনের দাবি, চূড়ান্ত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে।









1 thought on “যন্তর মন্তরে SIR-বিরোধী বিক্ষোভ, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি, আটক একাধিক”
Comments are closed.