নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে (S Jaishankar) পাকিস্তানি সাংবাদিকের সন্ত্রাসবাদ সংক্রান্ত প্রশ্ন ঘিরে উত্তপ্ত বাক্যবিনিময়। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলে প্রশ্ন করা হলে সরাসরি পাল্টা জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
পাক সাংবাদিকের প্রশ্ন
#BREAKING: India’s External Affairs Minister @DrSJaishankar blasts Pakistan sponsored juvenile theatrics and Khalistani propaganda at the @UN. “A terrorist country is asking me that question.” Biggest Terror Sponsor country Pakistan exposed at the @UN platform year after year. https://t.co/449UMACYKj
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 25, 2026
শুক্রবার রাষ্ট্রসংঘে এক সাংবাদিক বৈঠক শেষ হওয়ার পর পাকিস্তানি এক সাংবাদিক (S Jaishankar) জয়শঙ্করকে প্রশ্ন করেন, “আপনার সরকার কবে পাকিস্তানে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করবে?” প্রশ্ন শুনেই জয়শঙ্কর বলেন, “একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে। কাম অন।” এরপর রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ ওই সাংবাদিককে বলেন, “আপনি আপনার উত্তর শুনেছেন। আপনার প্রশ্নের জবাব স্পষ্টভাবেই দেওয়া হয়েছে।”
মেরিটাইম নিরাপত্তা নিয়ে বৈঠক
এই ঘটনাটি ঘটে (S Jaishankar) জয়শঙ্কর ও লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেইসোলো নিউয়ান্তির যৌথ সাংবাদিক বৈঠকের পর। দুই দেশ রাষ্ট্রসংঘে ‘Group of Friends on Safety and Security of Shipping and Seafarers’ নামে নতুন একটি গোষ্ঠী চালুর ঘোষণা করে। বাণিজ্যিক জাহাজে হামলা এবং সমুদ্রপথে নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
একদিন আগেও একই প্রসঙ্গ
(S Jaishankar) জয়শঙ্করের পাল্টা জবাবের একদিন আগেই রাষ্ট্রসংঘের ভবনে ঢোকার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন, “আপনি কবে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া বন্ধ করবেন?”
রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রয়েছেন জয়শঙ্কর। তবে সাংবাদিক বৈঠকের এই সংক্ষিপ্ত বাকবিতণ্ডার সঙ্গে মূল সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত আলোচনার সরাসরি কোনও সম্পর্ক ছিল না।
SIR-এ ১৩ কোটি ভোটারের নাম বাদ, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা আইনজীবীর













2 thoughts on “UN-এ পাক সাংবাদিকের প্রশ্নে জয়শঙ্করের কড়া জবাব, ‘সন্ত্রাসী দেশ এই প্রশ্ন করছে!’”
Comments are closed.