রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ব্রাজিল-উরুগুয়ে ধামাকার আগে নতুন সাজে যুবভারতী, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

Published on: September 26, 2026
Vivekananda Yuba Bharati Krirangan
---Advertisement---

ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচের কাউন্টডাউন শুরু। আগামী ৩ অক্টোবর (Vivekananda Yuba Bharati Krirangan) পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। তিন দিন পর, ৬ অক্টোবর একই যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্ট লেক স্টেডিয়াম) দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারত। জোড়া হাই-প্রোফাইল আন্তর্জাতিক ম্যাচ ঘিরে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি জোরকদমে।

নতুন রূপে যুবভারতী

Vivekananda Yuba Bharati Krirangan 2

দুই ম্যাচের আগে (Vivekananda Yuba Bharati Krirangan) স্টেডিয়ামে চলছে সম্পূর্ণ সংস্কার। গ্যালারিতে নতুন রঙ, আসন মেরামত ও পুনর্বিন্যাস এবং দর্শকদের সুবিধার জন্য বিভিন্ন পরিষেবার উন্নয়ন করা হচ্ছে। আন্তর্জাতিক খাবারের স্টল বসবে গ্যালারিতেও। টানা বৃষ্টি ও পরপর ম্যাচের পর মাঠ এবং অনুশীলন কেন্দ্রের রক্ষণাবেক্ষণ ও নতুন করে টার্ফ বসানোর কাজও শেষ পর্যায়ে।

নিরাপত্তা ও প্রবেশে জোর

Vivekananda Yuba Bharati Krirangan 1

(Vivekananda Yuba Bharati Krirangan) স্টেডিয়ামের বাইরেও চলছে ল্যান্ডস্কেপিং ও নান্দনিক সংস্কার। অতিরিক্ত প্রবেশপথ তৈরি এবং পুরনো গেট চওড়া করা হচ্ছে। শৌচাগার ও অন্যান্য পাবলিক ফেসিলিটির সংস্কার হয়েছে। অনুশীলন মাঠ ঘিরে নতুন ফেন্সিংও বসছে নিরাপত্তার জন্য।

ব্রাজিলের ৯০ সদস্যের দল

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিরা আগেই কলকাতার পরিকাঠামো পরিদর্শন করেছেন। ফাইনাল ব্যবস্থাপনা তদারকিতে তাঁদের প্রতিনিধিরা থাকছেন। আরও উন্নত করতে আন্তর্জাতিক খাবারের স্টল, দর্শকসুবিধা এবং প্রবেশব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ব্যস্ত সূচির কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ও ট্রেনিং পিচের প্রস্তুতি দ্রুত শেষ করছে। ব্রাজিলের দল প্রায় ৯০ সদস্যের—খেলোয়াড়, কোচিং স্টাফ, চিকিৎসক, সাপোর্ট স্টাফ ও প্রশাসনিক আধিকারিক মিলিয়ে। শেষ মুহূর্তের কাজ শেষ হলেই বিশ্বফুটবলের দুই মহাতারকাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবে যুবভারতী।(Vivekananda Yuba Bharati Krirangan)

মেয়েদের শুটিংয়ে ভারতের রুপোর ঝলক, দলগত ৫০ মিটার রাইফেলে বাজিমাত তিলোত্তমা-বিদারসা-আশি ত্রয়ীর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ব্রাজিল-উরুগুয়ে ধামাকার আগে নতুন সাজে যুবভারতী, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে”

Comments are closed.