রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্নায়ুর লড়াইয়ে বাজিমাত, এশিয়ান গেমসে ইরানকে হারিয়ে কবাডিতে সোনা ভারতের

Published on: September 26, 2026
Womens Kabaddi Team
---Advertisement---

এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের পদকের তালিকায় আরও একটি সোনা যোগ হলো। (Womens Kabaddi Team) মহিলাদের কবাডিতে দুরন্ত লড়াই করে ইরানকে ৩৭-৩৪ পয়েন্টে হারিয়ে সোনা জিতল ভারত। হাড্ডাহাড্ডি ফাইনালে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে জয় তুলে নিলেন ভারতীয় মহিলা কবাডি খেলোয়াড়রা।

গ্রুপ পর্বেই দাপট ভারতের

এশিয়ান গেমসে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল ভারত। (Womens Kabaddi Team) গ্রুপ ‘এ’-র প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪২-২১ পয়েন্টে হারায় ভারতীয় দল। এরপর গ্রুপ পর্বেই ইরানের বিরুদ্ধে আসে ৩৭-২৩ পয়েন্টের জয়। সেই ম্যাচের পরই বোঝা গিয়েছিল, শিরোপার অন্যতম দাবিদার ভারত।

নেপালকে উড়িয়ে ফাইনালে

সেমিফাইনালেও ভারতের দাপট অব্যাহত থাকে। নেপালকে ৪৮-২৪ পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে সোনার লড়াইয়ে সামনে ছিল শক্তিশালী ইরান।

ফাইনালে বদলে গেল ছবিটা

Womens Kabaddi Team 1
ভারতীয় মহিলা কবাডি দল

গ্রুপ পর্বের তুলনায় ফাইনালে ইরানের বিরুদ্ধে অনেক বেশি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে ভারত। প্রতিটি পয়েন্টের জন্য চলতে থাকে তীব্র লড়াই। (Womens Kabaddi Team) শেষ পর্যন্ত চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলে ৩৭-৩৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারত। মাত্র তিন পয়েন্টের ব্যবধানেই ম্যাচের উত্তেজনা স্পষ্ট।

মহিলা কবাডিতে ভারতের দাপট

এই সোনা মহিলা কাবাডিতে এশিয়ান গেমসে ভারতের সাফল্যের ধারাকে আরও মজবুত করল। ভারত ২০১০, ২০১৪ ও ২০২২ সালে সোনা জিতেছিল। ২০১৮ সালের ফাইনালে অবশ্য ইরানের কাছে হেরে সোনা হাতছাড়া হয়েছিল। এবার সেই ইরানকেই হারিয়ে মহিলা কাবাডিতে ফের এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন হল ভারত।

ব্রাজিল-উরুগুয়ে ধামাকার আগে নতুন সাজে যুবভারতী, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “স্নায়ুর লড়াইয়ে বাজিমাত, এশিয়ান গেমসে ইরানকে হারিয়ে কবাডিতে সোনা ভারতের”

Comments are closed.