(Asian Games 2026) এশিয়ান গেমস ২০২৬-এ শনিবার ভারতের জন্য এল জোড়া পদক। পুরুষদের ম্যারাথনে ঐতিহাসিক রুপো জিতে ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটালেন সাওয়ান বারওয়াল। অন্যদিকে, স্কোয়াশের মিক্সড ডাবলসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রোঞ্জেই থামতে হলো জোৎস্না চিনাপ্পা ও ভেলাভান সেন্থিলকুমারকে।
৪৪ বছর পর ম্যারাথনে পদক
(Asian Games 2026) নাগোয়ায় পুরুষদের ম্যারাথনে ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো জিতলেন ২৮ বছরের সাওয়ান বারওয়াল। শুধু পদকই নয়, নিজের জাতীয় রেকর্ডও নতুন করে লিখলেন হিমাচলের এই অ্যাথলিট। চলতি বছর রটারড্যাম ম্যারাথনে ২ ঘণ্টা ১১ মিনিট ৫৮ সেকেন্ড সময় করে শিবনাথ সিংয়ের ৪৮ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙেছিলেন তিনি। এবার সেই সময় আরও ২১ সেকেন্ড কমালেন সাওয়ান।
পুরুষদের ম্যারাথনে এশিয়ান গেমসে ভারতের শেষ পদক এসেছিল ১৯৮২ সালে। সেবার হোসুর কুক্কাপ্পা সীতারামন ব্রোঞ্জ জিতেছিলেন। ৪৪ বছর পর সেই খরাই কাটালেন সাওয়ান। ম্যারাথনে ২ ঘণ্টা ১২ মিনিটের গন্ডি ভাঙা ভারতীয় দৌড়বিদদের কাছে একসময় বড় চ্যালেঞ্জ ছিল। সেই বাধা পেরিয়ে নতুন ইতিহাস লিখলেন তিনি।
সোনার পদক জিতেছেন জাপানের ইচিকাতা ইয়ামাশিতা। তাঁর সময় ২ ঘণ্টা ১০ মিনিট ৪৯ সেকেন্ড। ব্রোঞ্জ পেয়েছেন চিনের পেইয়ো ফেং, সময় ২ ঘণ্টা ১২ মিনিট ১৩ সেকেন্ড।
১০-৭ এগিয়েও ফাইনাল অধরা
(Asian Games 2026) স্কোয়াশের মিক্সড ডাবলস সেমিফাইনালে হংকংয়ের লি কা ই ও তাং মিং হংয়ের মুখোমুখি হয়েছিলেন জোৎস্না চিনাপ্পা ও ভেলাভান সেন্থিলকুমার। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১১-১০ ব্যবধানে এগিয়ে যায় হংকংয়ের জুটি।
দ্বিতীয় গেমে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় ৩-০ এগিয়ে যান জোৎস্না-ভেলাভান। পরে ব্যবধান ৭-২ করেন তাঁরা। শেষ পর্যন্ত ১১-২ ব্যবধানে গেম জিতে ম্যাচে সমতা ফেরান ভারতীয় জুটি।
নির্ণায়ক তৃতীয় গেমে একসময় ১০-৭ এগিয়ে যান জোশনা-ভেলাভান। ফাইনালে উঠতে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। কিন্তু শেষ মুহূর্তে টানা চার পয়েন্ট তুলে ১১-১০ ব্যবধানে গেম জিতে নেয় হংকংয়ের জুটি। ফলে সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পদক নিয়েই (Asian Games 2026) এশিয়ান গেমস অভিযান শেষ করলেন জোৎস্না ও ভেলাভান।
স্নায়ুর লড়াইয়ে বাজিমাত, এশিয়ান গেমসে ইরানকে হারিয়ে কবাডিতে সোনা ভারতের













2 thoughts on “রুপো জিতে ম্যারাথনে ইতিহাস সাওয়ান বারওয়ালের, স্কোয়াশে ব্রোঞ্জ জোৎস্না-ভেলাভানের”
Comments are closed.