রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হাতিহলকায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

Published on: September 26, 2026
BJP Worker Dead
---Advertisement---

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। (BJP Worker Dead) শনিবার সকালে লাঠি, রড, বাঁশ ও টাঙ্গি নিয়ে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় মৃত্যু হয়েছে সামশের বিশ্বাসের (৩২)। আরও এক বিজেপি কর্মী আহত হয়েছেন। প্রকাশ্যে এসেছে ঘটনার ভয়াবহ সিসিটিভি ফুটেজ।

চায়ের দোকান থেকে টেনে রাস্তায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে একটি মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা হয়েছিল। পরে বিষয়টি মিটে গেলেও শনিবার ভোরে ফের ঝামেলা শুরু হয় বলে খবর। এদিন সকালে ভাগ্নে জাফর ও কয়েক জন বিজেপি কর্মীর সঙ্গে হাতিহলকার কদমতলা বাজারে চা খেতে গিয়েছিলেন সামশের। অভিযোগ, আচমকাই একদল দুষ্কৃতী লাঠি ও রড নিয়ে হামলা চালায়। সামশেরকে চায়ের দোকান থেকে টেনে রাস্তায় নিয়ে যাওয়া হয়।(BJP Worker Dead)

সিসিটিভিতে ধরা পড়ল হামলার ছবি

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তায় বসে থাকা সামশেরকে ঘিরে একাধিক ব্যক্তি এলোপাথাড়ি মারধর করছে। কেউ লাঠি নিয়ে আঘাত করছে, কেউ ঢিল ছুড়ছে। প্রায় ১৫-২০ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ। দফায় দফায় প্রায় আধ ঘণ্টা ধরে মারধর চলে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগও উঠেছে। গুরুতর জখম অবস্থায় সামশেরকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। (BJP Worker Dead)

রাজনৈতিক চাপানউতোর

(BJP Worker Dead) ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। হাসপাতাল চত্বরে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকেরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবি ওঠে। বিজেপির একাংশের অভিযোগ, হামলার পিছনে আদি-নব্য বিজেপি দ্বন্দ্ব থাকতে পারে। খড়্গপুর-৩ গ্রামীণ মণ্ডলের বিজেপি সভাপতি সন্দীপ করণ দাবি করেন, হামলাকারীরা নব্য বিজেপি অথবা তৃণমূলের কেউ হতে পারে।

অন্যদিকে বিজেপির জেলা সহ-সভাপতি অজয় জানা দাবি করেন, দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। জেলা সভাপতি সৌমেন তিওয়ারি এলাকায় দীর্ঘদিনের বিবাদের কথা উল্লেখ করেন। একইসঙ্গে সামশের আদৌ বিজেপি করতেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন।

তদন্তে পুলিশ

ঘটনাস্থল ও সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, এখনও কেউ গ্রেফতার হয়নি। (BJP Worker Dead) ঘটনার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।

মাথায় ভেঙে পড়ল ট্রাফিক সিগন্যাল পোস্ট, বারুইপুরে গুরুতর জখম মহিলা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “হাতিহলকায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ”

Comments are closed.