রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাথায় ভেঙে পড়ল ট্রাফিক সিগন্যাল পোস্ট, বারুইপুরে গুরুতর জখম মহিলা

Published on: September 25, 2026
Baruipur Traffic Signal Accident
---Advertisement---

বারুইপুর রেলগেটের কাছে আচমকাই ট্রাফিক সিগন্যাল পোস্ট ভেঙে পড়ে আহত হলেন এক মহিলা বাইক আরোহী। (Baruipur Traffic Signal Accident) পোস্টটি প্রথমে মাটি থেকে আলগা হয়ে রাস্তার পাশে থাকা একটি অটোর উপর পড়ে। এরপর সেটি বাইকে থাকা মহিলা যাত্রীর মাথায় আঘাত করে। ঘটনায় মাথা ফেটে রাস্তায় অচৈতন্য হয়ে পড়ে যান তিনি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

আহত মহিলার নাম শর্মিষ্ঠা মণ্ডল নস্কর। তাঁর বাড়ি জয়নগরে। এক আত্মীয়ের সঙ্গে বাইকে করে বারুইপুর আদালতের দিকে যাচ্ছিলেন তিনি। (Baruipur Traffic Signal Accident) দুর্ঘটনার পর বাইকচালক ও তাঁর সঙ্গী চিৎকার শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর ট্রাফিক পুলিশ, আরপিএফ এবং বারুইপুর থানার পুলিশ। পরে শর্মিষ্ঠাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পোস্টের অবস্থা নিয়ে উঠছে প্রশ্ন

(Baruipur Traffic Signal Accident) প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগন্যাল পোস্টটির গোড়ার অবস্থা ভালো ছিল না। জয়নগর-মজিলপুরের বাসিন্দা এস হোসেন বলেন, “বাইকে করে যাচ্ছিলাম। ডানদিকের সিগন্যাল পোস্টটি অটোর উপর পড়ে, তারপর আমাদের গায়েও পড়ে। আমার মাথায় হালকা চোট আছে।”

এক প্রত্যক্ষদর্শীর কথায়, “অটোর উপর ভেঙে পড়ে। মহিলার মাথায় আঘাত লাগে। পোস্টের অবস্থা খারাপ।”

বড় দুর্ঘটনার আশঙ্কা

(Baruipur Traffic Signal Accident) আহত শর্মিষ্ঠা বলেন, “আমার মাথায় চোট লেগেছে, গালেও লেগেছে। বাইকের পিছনে বসে ছিলাম, হঠাৎ মাথায় পড়ে। আমরা বারুইপুর কোর্টের দিকে যাচ্ছিলাম।” কীভাবে সিগন্যাল পোস্টটি ভেঙে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পথচারীদের আশঙ্কা, ব্যস্ত রাস্তায় এভাবে পোস্ট ভেঙে পড়ায় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

ডিম-কাণ্ডে ফের উত্তপ্ত বারুইপুর আদালত চত্বর, গ্রেফতারের দাবিতে ধর্নায় আইনজীবীরা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মাথায় ভেঙে পড়ল ট্রাফিক সিগন্যাল পোস্ট, বারুইপুরে গুরুতর জখম মহিলা”

Comments are closed.