ডিম ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বারুইপুর আদালত চত্বর। (Baruipur lawyers Protest) আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক আইনজীবীকে লক্ষ্য করে হামলা, ডিম-ইট ছোড়া এবং হেনস্থার অভিযোগের প্রতিবাদে শুক্রবার নতুন করে ধর্নায় বসেন আইনজীবীরা। অভিযুক্তদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
২২ সেপ্টেম্বরের ঘটনার জের
গত ২২ সেপ্টেম্বর ভাঙড় কলেজের অশান্তির ঘটনায় গ্রেফতার হওয়া পড়ুয়াদের হয়ে বারুইপুর আদালতে সওয়াল করতে গিয়েছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষে জামিন মঞ্জুর হওয়ার পর আদালত চত্বরে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। আইনজীবীদের অভিযোগ, তাঁদের ঘিরে বিক্ষোভের পাশাপাশি ডিম ও ইট ছোড়া এবং হেনস্থাও করা হয়। (Baruipur lawyers Protest)
গেট বন্ধ করে প্রতিবাদ
ঘটনার পর বুধবার আদালতের মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। (Baruipur lawyers Protest) তাঁদের অভিযোগ, ঘটনার কয়েকদিন পরেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তাই শুক্রবার ফের ধর্না মঞ্চ তৈরি করে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামেন তাঁরা।
কী বললেন আইনজীবীরা?
(Baruipur lawyers Protest) অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের জেলা সেক্রেটারিয়েট সদস্য শেখ শোভন আলির অভিযোগ, পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও আদালত চত্বরে আইনজীবীদের উপর হামলার ন্যাক্কারজনক ঘটনা ঘটে। তাঁর দাবি, বিচারককে গালিগালাজ, আইনজীবীদের মারধর এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তাঁদের দাবি, ‘অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে আদালতে পেশ করতে হবে, বারুইপুর থানার আইসি-কে সাসপেন্ড এবং অতিরিক্ত পুলিশ সুপারকে শো-কজ করতে হবে।
তাঁর দাবি, সাধারণ মানুষ যাতে নিরাপদে আদালতে এসে বিচার পান, আইনজীবীরা নিরাপত্তা পায় সেই পরিবেশ নিশ্চিত করতেই তাঁদের এই শান্তিপূর্ণ আন্দোলন। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্না চলবে, জানান তিনি।
এদিকে, ঘটনাটি ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের নজরে এসেছে। শুক্রবার এ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
পুজোয় ‘হাসপাতাল অ্যাপ’ নিয়ে বিশেষ ঘোষণা দেবাশিস ধরের, কী জানালেন সোনারপুর উত্তরের বিধায়ক?












1 thought on “ডিম-কাণ্ডে ফের উত্তপ্ত বারুইপুর আদালত চত্বর, গ্রেফতারের দাবিতে ধর্নায় আইনজীবীরা”
Comments are closed.