রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পাক প্রধানমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব, তুলোধোনা করলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

Published on: September 27, 2026
---Advertisement---

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাষ্ট্রসঙ্ঘের একাধিক অভিযোগ এনেছেন। ‘অপারেশন সিঁদুর’ এবং সিন্ধু জলবণ্টন চুক্তির প্রসঙ্গ টেনে বিস্তর কাটাছেঁড়া করেছেন পাক প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফের অভিযোগের পাল্টা হিসেবে তুলোধোনা করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। (Jaishankar)

শনিবার ৮১তম রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভারতের জাতীয় বিবৃতি দিতে গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন ভারতের বিদেশ মন্ত্রী। একইসঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়েও পাকিস্তানের বক্তব্যের পাল্টা জবাব দেন জয়শঙ্কর। (Jaishankar)

সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’ বার্তা

জয়শঙ্কর বললেন , বিশ্বশান্তির পথে দীর্ঘদিনের অন্যতম বড় বাধা সন্ত্রাসবাদ। সন্ত্রাসকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার কোনও সুযোগ নেই। সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বের ‘জিরো টলারেন্স’ নীতিতে কোনও রকম পরিবর্তন হওয়া উচিত নয়। ভারতের নিরাপত্তার উপর হামলা হলে আত্মরক্ষার অধিকারও প্রয়োগ করবে দেশ। (Jaishankar)

সিন্ধু জলবণ্টন চুক্তি- পাল্টা বার্তা

এর আগে শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে ভারতকে আক্রমণ করেছিলেন শাহবাজ শরিফ। ভারতের সিদ্ধান্ত নিয়ে তিনি প্রশ্ন করেন। তাঁর দাবি ছিল, সিন্ধু জলবণ্টন চুক্তি অনুসারে পাকিস্তানের প্রাপ্য নদীর জল বন্ধ বা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হলে তা ‘যুদ্ধের কাজ’ হিসেবে দেখা হবে।

শাহবাজের সেই বক্তব্যের পরই জয়শঙ্করের পাল্টা বার্তা সামনে আসে। তিনি বলেন, সন্ত্রাসের মাধ্যমে চাপ তৈরি করে তার পরিণতি থেকে দায়মুক্তি পাওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না। একইসঙ্গে চলতি সংঘাতের প্রভাব গ্লোবাল সাউথের দেশগুলির উপরও পড়ছে বলে উল্লেখ করেন বিদেশমন্ত্রী।(Jaishankar)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পাক প্রধানমন্ত্রীর অভিযোগের পাল্টা জবাব, তুলোধোনা করলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর”

Comments are closed.