এবার শিল্প বিনিয়োগের পথে সরাসরি ভারতের সঙ্গে হাত মেলাল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে বড় ইস্পাত কারখানা বানাবে ভারত। এমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বড়সড় বিনিয়োগের পথে হাঁটছে ভারতের অন্যতম প্রধান শিল্প সংস্থা এসার (Essar Group US investment)। ১৫ বিলিয়ন ডলার খরচ করে আমেরিকার মাটিতে তৈরি হবে, একটি বিশাল ইস্পাত কারখানা। হোয়াইট হাউসের বসে এই মেগা প্রকল্পের কথা ঘোষণা করেন ট্রাম্প। সেই সময় উপস্থিত ছিলেন, এসার গ্রুপের (Essar Group) মালিক রুইয়া পরিবারের সদস্যরা (Essar Group US investment)।
Essar Group US investment: আমেরিকার মাটিতে বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারত
ট্রাম্প এটিকে “মার্কিন ইতিহাসের বৃহত্তম ইস্পাত কারখানা” হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, ২০৩০ সাল থেকে উৎপাদন শুরু হওয়ার কথা (Essar Group US investment)। কারখানাটি তৈরি হলে, বছরে প্রায় ১ কোটি টন ইস্পাত উৎপাদন করতে সক্ষম হবে। তিনি বলেন, “আজ আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মেসাবি মেটালিকস আইওয়া অঙ্গরাজ্যে আমেরিকার ইতিহাসে বৃহত্তম ইস্পাত কারখানাটি নির্মাণ হচ্ছে। এটি কেবল বিশ্বের অন্যতম বৃহত্তম কারখানাই নয়, বরং নিঃসন্দেহে আমেরিকার সবচেয়ে বড় কারখানা।”
হোয়াইট হাউস জানিয়েছে, ইস্পাত উৎপাদনের পুরো প্রক্রিয়াটিই আমেরিকায় সম্পন্ন হবে। ট্রাম্প বলেন, আমেরিকার ইস্পাত শিল্প “শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াচ্ছে”, এর কৃতিত্ব তিনি গত বছর ইস্পাত আমদানির ওপর নিজের আরোপ করা ৫০ শতাংশ শুল্ককেই দিয়েছেন। ট্রাম্প বলেন, “সবাই এখানেই তাদের কারখানা গড়ে তুলছে কারণ তারা শুল্ক দিতে চায় না। বিষয়টি আসলে মোটেও জটিল নয়।”
ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ উৎপাদন-কেন্দ্রিক উদ্যোগের প্রশংসা করে ‘মেসাবি মেটালিক্স’-এর চেয়ারম্যান রেবন্ত রুইয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান। মেসাবি মেটালিক্সের সিইও জো ব্রোকিং বলেছেন, মার্কিন জাতীয় প্রতিরক্ষা, গাড়িশিল্প, জাহাজ নির্মাণ, গৃহস্থালি সরঞ্জাম ও অবকাঠামোর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।













1 thought on “আমেরিকায় ইস্পাত কারখানা বানাবে ভারতের Essar Group, ঘোষণা ট্রাম্পের”
Comments are closed.