অসমে প্রথম আঞ্চলিক বৈঠক ঘিরে তৈরি হলো রাজনৈতিক উত্তেজনা। (CJP Assam Meeting) গুয়াহাটিতে সভা শুরুর আগেই CJP-র কো-কনভেনার আশুতোষ রাঙ্কা-সহ একাধিক নেতা ও স্বেচ্ছাসেবককে আটক করা হয়েছে বলে অভিযোগ দলের। সভাস্থলে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া এবং সদস্যদের আটক করার অভিযোগ তুলে অসম সরকারের বিরুদ্ধে সরব হয়েছে CJP।
সভাস্থলে যাওয়ার রাস্তা ব্যারিকেড
আজ গুয়াহাটিতে প্রথম আঞ্চলিক স্বেচ্ছাসেবক বৈঠকের আয়োজন করেছিল CJP। (CJP Assam Meeting) দলের একাধিক নেতা ও স্বেচ্ছাসেবকের সেখানে যোগ দেওয়ার কথা ছিল। বৈঠকের প্রস্তুতি দেখতে শনিবার অসমে পৌঁছন আশুতোষ রাঙ্কা। কিন্তু সভার কয়েক ঘণ্টা আগে তাঁর অভিযোগ, সভাস্থলের দিকে যাওয়া রাস্তা দু’দিক থেকে ব্যারিকেড করে দিয়েছে অসম পুলিশ। এমনকি পুলিশ কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি।
‘হিমন্ত ভয় পেয়েছেন’, দাবি আশুতোষ রাঙ্কার
আটকের পর একটি ভিডিয়োতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে নিশানা করেন আশুতোষ রাঙ্কা। তাঁর দাবি, অসমের স্কুলের পরিস্থিতি, কাজিরাঙার বাস্তবতা এবং রাজ্যে মানুষের তৈরি বন্যার মতো বিষয় তুলে ধরতে চেয়েছিল CJP। সেই কারণেই তাঁদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি দলের সদস্যদের হুমকি দেওয়ারও অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, সরকার তাঁদের ভয় দেখানোর চেষ্টা করলেও অসমের মানুষকে ভয় দেখানো সহজ নয়। (CJP Assam Meeting)
কড়া প্রতিক্রিয়া CJP প্রতিষ্ঠাতার
(CJP Assam Meeting) ঘটনার পর CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও অসম পুলিশের বিরুদ্ধে সরব হন। তাঁর অভিযোগ, আশুতোষ রাঙ্কা এবং CJP-র দলকে আটক করে অজ্ঞাত কোনও স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। একটি ছোট স্বেচ্ছাসেবক বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আটক আশুতোষ রাঙ্কা-সহ অন্যান্য স্বেচ্ছাসেবকের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে CJP। পাশাপাশি, পুলিশি পদক্ষেপের পরেও অসমে তাদের সংগঠনের কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দল।
স্মার্টফোনের পর এবার দেশে তৈরি হবে ব্যাটারি-ক্যামেরা, মাস্টারস্ট্রোক ভারত সরকারের












1 thought on “গুয়াহাটিতে CJP-র সভার আগে আটক একাধিক নেতা; ‘হিমন্ত ভয় পেয়েছেন’, দাবি আশুতোষের”
Comments are closed.